মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইনে কর্মরত অবস্থায় এক ক্ষেপণাস্ত্র হামলায় চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার বাসিন্দা মো. তারেক (৪৮) নিহত হয়েছেন। আজিমপুর ইউনিয়নের পাহাড়ের গো মসজিদ বাড়ির এই প্রবাসী দীর্ঘ ২৭ বছর ধরে বাহরাইনে কাজ করছিলেন।
জানা গেছে, সোমবার ভোরে বাহরাইনের একটি ড্রাইডক শিপইয়ার্ডে ডিউটিরত অবস্থায় এই প্রাণঘাতী হামলার ঘটনা ঘটে। নিহত তারেক ছিলেন পরিবারের প্রধান উপার্জনক্ষম ব্যক্তি, যিনি নিয়মিত দেশে রেমিট্যান্স পাঠিয়ে পরিবারের হাল ধরে রেখেছিলেন।
তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ফুফাতো ভাই মোশারফ হোসেন। তিনি বর্তমানে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের উপপরিচালক হিসেবে কর্মরত রয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক আবেগঘন পোস্টে মোশারফ হোসেন এই দুঃসংবাদটি সবাইকে জানান।
আরও
তারেকের এই আকস্মিক মৃত্যুতে পুরো পরিবারে এখন গভীর শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা গেছে, নিহতের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় আইনি ও দাপ্তরিক প্রক্রিয়া শুরু করা হয়েছে।












