সর্বশেষ

কর্মীদের সুখবর দিল আমিরাত

ImageCity ads Investment (1)

সংযুক্ত আরব আমিরাতে আসন্ন পবিত্র রমজান মাসে সরকারি ও বেসরকারি উভয় খাতের কর্মীদের জন্য কাজের সময় কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দেশটির শ্রম আইন ও বিধিমালা অনুযায়ী কাজের এই নতুন সময়সূচি নির্ধারণ করা হলো। রোজা পালন ও দৈনন্দিন রুটিনে পরিবর্তনের বিষয়টি বিবেচনায় রেখে রমজান শুরু হলে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলো তাদের সময়সূচিতে পরিবর্তন আনবে।

২০২২ সালের মন্ত্রিপরিষদ প্রস্তাবনা অনুযায়ী, রমজান মাসে বেসরকারি খাতের কর্মীদের কাজের সময় প্রতিদিন বাধ্যতামূলকভাবে দুই ঘণ্টা কমানো হয়েছে। দেশটির মানবসপবিত্র রমজান মাসেপ্ম্পরদ ও এমিরাটাইজেশন মন্ত্রণালয়ের আওতাধীন সকল বেসরকারি কর্মীর জন্য এই নিয়ম প্রযোজ্য হবে। কর্মীর পদমর্যাদা বা জ্যেষ্ঠতা নির্বিশেষে এই নিয়ম কার্যকর থাকবে। তবে কাজের সময় কমানোর শর্ত পূরণ সাপেক্ষে নিয়োগকর্তারা শিফট বা ‘রিমোট ওয়ার্ক’ বা দূরবর্তী কাজের ব্যবস্থা করতে পারবেন।

অতীতের রেওয়াজ অনুযায়ী, এই নির্দেশনা মুসলিম ও অমুসলিম সকল কর্মীর জন্যই সমানভাবে প্রযোজ্য হবে। এছাড়া প্রয়োজনে নির্ধারিত কম সময়ের চেয়ে বেশি কাজ করালে কর্মীদের জন্য ওভারটাইম বা অতিরিক্ত কর্মঘণ্টার বিধানও চালু থাকবে।

সরকারি খাতের জন্য ফেডারেল ও স্থানীয় সরকারি সংস্থাগুলো রমজান শুরুর আগেই পৃথক বিজ্ঞপ্তির মাধ্যমে বিস্তারিত সময়সূচি ঘোষণা করবে। সাধারণত সরকারি অফিসে কাজের সময় কমানোর পাশাপাশি কর্মীদের জন্য নমনীয় বা ফ্লেক্সিবল সময়সূচি এবং ক্ষেত্রবিশেষে রিমোট ওয়ার্কের সুযোগ রাখা হয়। তবে আমিরাতের বিভিন্ন বিভাগ ও সেবামূলক প্রতিষ্ঠানগুলো তাদের কার্যক্রম এবং গ্রাহকসেবার প্রয়োজনীয়তা অনুযায়ী সময়সূচিতে নিজস্ব সমন্বয় করতে পারবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup