সর্বশেষ

প্রবাসীদের আকামায় নতুন জরিমানা আইন কার্যকর

New fine law on expatriates' income comes into effectProbashir city Popup 19 03

প্রবাসীদের আকামা (রেসিডেন্স) সংক্রান্ত আইন আরও কঠোর করা হয়েছে। কুয়েত স্বরাষ্ট্র মন্ত্রণালয় ২৩ ডিসেম্বর থেকে প্রবাসীদের রেসিডেন্স আইন–২০২৫-এর নির্বাহী বিধিমালা কার্যকর করেছে। নতুন এই বিধিমালায় আকামা সংক্রান্ত বিভিন্ন অনিয়মের জন্য জরিমানার হার ও সর্বোচ্চ শাস্তির পরিমাণ স্পষ্ট করা হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রেসিডেন্স ব্যবস্থাকে আরও শৃঙ্খলাবদ্ধ করা, আইন হালনাগাদ এবং প্রশাসনিক তদারকি জোরদার করতেই এই বিধিমালা কার্যকর করা হয়েছে। এতে আইন মানা নিশ্চিত হবে এবং সামগ্রিকভাবে রেসিডেন্স ব্যবস্থার দক্ষতা বাড়বে।

আকামা না নেওয়া বা নবায়ন না করলে জরিমানা

আইন অনুযায়ী, নির্ধারিত সময়ের মধ্যে আকামা না নিলে প্রথম এক মাস প্রতিদিন ২ কুয়েতি দিনার, এরপর প্রতিদিন ৪ দিনার করে জরিমানা দিতে হবে। সর্বোচ্চ জরিমানা ধরা হয়েছে ১,২০০ দিনার। গৃহকর্মী ও সংশ্লিষ্ট ভিসাধারীদের ক্ষেত্রে জরিমানা প্রতিদিন ২ দিনার, সর্বোচ্চ ৬০০ দিনার।

ভিসার মেয়াদ শেষ হলেও দেশে থাকলে

ভিজিট ভিসা, পরিবহন চালক বা জরুরি প্রবেশ অনুমতিতে আসা কেউ নির্ধারিত সময়ের বেশি থাকলে প্রতিদিন ১০ দিনার জরিমানা গুনতে হবে। এ ক্ষেত্রে সর্বোচ্চ জরিমানা ২,০০০ দিনার পর্যন্ত হতে পারে। অস্থায়ী রেসিডেন্স বা এক্সিট নোটিশের মেয়াদ শেষ হওয়ার পর অবস্থান করলে প্রথম মাসে প্রতিদিন ২ দিনার, এরপর ৪ দিনার করে জরিমানা হবে। এখানেও সর্বোচ্চ জরিমানা ১,২০০ দিনার। গৃহকর্মীদের জন্য সীমা ৬০০ দিনার।

কাজ ছেড়ে দিলে (জব অ্যাব্যান্ডন) কী হবে

কোনো প্রবাসী কর্মী কাজ ছেড়ে দেওয়ার কারণে আকামা বাতিল হওয়ার পর নতুন আকামা নিলে দেরির জন্য প্রতিদিন জরিমানা দিতে হবে। প্রথম মাসে ২ দিনার, এরপর ৪ দিনার—সর্বোচ্চ ১,২০০ দিনার।

প্রবাসীর সন্তানের জন্ম নিবন্ধনে জরিমানা

কুয়েতে জন্ম নেওয়া প্রবাসী পরিবারের সন্তানের জন্ম চার মাসের মধ্যে নিবন্ধন না করলে জরিমানা দিতে হবে। এক মাস পার হওয়ার পর থেকে প্রতিদিন ২ দিনার জরিমানা হবে, যার সর্বোচ্চ সীমা ২,০০০ দিনার।

কুয়েতের বাইরে থাকার সীমা

বৈধ আকামাধারী প্রবাসীরা টানা ৬ মাসের বেশি কুয়েতের বাইরে থাকতে পারবেন না। এই নিয়ম প্রযোজ্য ১৭, ১৮ ও ২৪ নম্বর ক্যাটাগরির রেসিডেন্সে।

তবে এই নিয়মের বাইরে থাকবেন—

কুয়েতি নারীর সন্তান

সম্পত্তির মালিক

বিদেশি বিনিয়োগকারীরা

গৃহকর্মীদের ক্ষেত্রে কুয়েতের বাইরে থাকার সর্বোচ্চ সময় ৪ মাস। বিশেষ প্রয়োজনে স্পনসর ‘সাহল’ অ্যাপ বা রেসিডেন্স দপ্তরের মাধ্যমে ছুটির আবেদন করতে পারবেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03