সর্বশেষ

প্রবাসী ডেলিভারি কর্মীদের জন্য নতুন ট্রাফিক নিয়ম জারি

New traffic rules issued for expatriate delivery workerCity ads Investment (1)

মোটরবাইক ও ই-বাইক ডেলিভারি প্রবাসী কর্মীদের জন্য নতুন ট্রাফিক নির্দেশনা জারি করেছে সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ—রোডস অ্যান্ড ট্রান্সপোর্ট অথরিটি (আরটিএ)। নতুন নীতিমালা অনুযায়ী, এখন থেকে বাণিজ্যিক কাজে ব্যবহৃত সকল ডেলিভারি মোটরসাইকেল ও ই-বাইকে সামনে এবং পেছনে দুটি নম্বর প্লেট প্রদর্শন বাধ্যতামূলক হবে। ডিসেম্বরের শেষ সপ্তাহ থেকে নীতিমালাটি কার্যকর হবে।

দুবাইয়ে আরটিএ জানিয়েছে, ডেলিভারি খাতে শৃঙ্খলা আনা ও সড়ক নিরাপত্তা আরও শক্তিশালী করার উদ্দেশ্যে দুবাই পুলিশের সহযোগিতায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন প্লেটগুলো হবে সোনালি রঙের, যার উপর কালো কালিতে ‘কোড ৯’ লেখা থাকবে। ডেলিভারি রাইডারদের লাইসেন্স নবায়নের সময় পর্যায়ক্রমে এসব প্লেট সরবরাহ করা হবে।

কর্তৃপক্ষ স্পষ্ট করেছে যে, এই নির্দেশনা শুধুমাত্র ডেলিভারি সেক্টরে কর্মরতদের জন্য প্রযোজ্য—যেমন খাবার, পার্সেল বা অ্যাপ-ভিত্তিক ডেলিভারি সেবা। ব্যক্তিগত কাজে ব্যবহৃত মোটরবাইক বা ই-বাইকের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না।

দুবাই আরটিএ জানিয়েছে, সাম্প্রতিক বছরগুলোতে ডেলিভারি সেবার ব্যাপক বিস্তারের কারণে ট্রাফিক নিরাপত্তা ঝুঁকি বাড়ছিল। তাই যথাযথ শনাক্তকরণ নিশ্চিত করতে এবং সড়ক শৃঙ্খলা বজায় রাখতে এই হালনাগাদ নিয়ম প্রণয়ন করা হয়েছে।

সড়কে নিরাপদ চলাচল নিশ্চিত করতে আরটিএ প্রবাসী ডেলিভারি কর্মীসহ সব নাগরিককে ট্রাফিক আইন মেনে চলা, নির্ধারিত লেনে বাইক চালানো এবং অতিরিক্ত গতির মতো ঝুঁকিপূর্ণ আচরণ থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup