সর্বশেষ

বাংলাদেশি প্রবাসীদের জন্য নতুন আইন জারি!

ProbashiCity ads Investment (1)

প্রবাসীদের অনলাইন কার্যক্রমের জন্য কঠোর নতুন বিধান জারি করা হয়েছে, যা না মানলে বিপুল জরিমানা ও কারাদণ্ডের ঝুঁকি রয়েছে। দেশটির মিডিয়া কাউন্সিল সোশ্যাল মিডিয়াসহ সকল অনলাইন প্ল্যাটফর্মে কনটেন্ট নিয়ন্ত্রণের জন্য এই আইন কার্যকর করেছে, যার আওতায় কনটেন্ট নির্মাতাদের জন্য লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।

Cd78b1a12f510cefcaa09bfc04cd479a 68e4bee5d84db

নতুন বিধান অনুযায়ী, ধর্ম, রাষ্ট্র বা জাতীয় প্রতীকের অবমাননা একটি গুরুতর অপরাধ। ধর্মীয় অনুভূতিতে আঘাত করলে সর্বোচ্চ ১০ লাখ দিরহাম এবং রাষ্ট্র বা তার প্রতীকের অসম্মান করলে ৫ লাখ দিরহাম পর্যন্ত জরিমানা হতে পারে। এছাড়া, ভুল বা বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর জন্য সর্বোচ্চ দেড় লাখ দিরহাম জরিমানার বিধান রাখা হয়েছে।

সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ট্রেড লাইসেন্স ছাড়া সোশ্যাল মিডিয়ায় কোনো ধরনের পণ্য বিক্রি বা বাণিজ্যিক প্রচারণা চালালে সর্বোচ্চ ৫ লাখ দিরহাম জরিমানা, পণ্য বাজেয়াপ্ত এবং কারাদণ্ডের মতো কঠিন শাস্তির মুখে পড়তে হবে।

সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, এই আইনের লক্ষ্য ডিজিটাল প্ল্যাটফর্মে নৈতিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। তাই, আমিরাতে থাকা সকল প্রবাসী কনটেন্ট ক্রিয়েটর এবং অনলাইন ব্যবসায়ীদের অবিলম্বে যথাযথ লাইসেন্স ও পারমিট সংগ্রহের জন্য বিশেষভাবে সতর্ক করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup