সর্বশেষ

সুখবর, বাংলাদেশিদের জন্য আমিরাত ভিসা প্রক্রিয়া আরও সহজ!

6 visas that allow you to stay in the united arab emirates without working!City ads Investment (1)

নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা বিগ্রেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি ও অবকাঠামো মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুইয়ের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকটি দুবাইয়ে অনুষ্ঠিত হয়, যেখানে উভয় দেশ পারস্পরিক স্বার্থ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে।

B82c80d8e3af17836f8768e95d6a7a14 68e13b048ada3

বৈঠকে বাংলাদেশি নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং বন্দর সহযোগিতার বিষয়গুলোও গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে স্থান পেয়েছে। ইউএই মন্ত্রী সুহাইল মোহাম্মদ আল মাজরুই এডি পোর্টস ও ডিপি ওয়ার্ল্ড প্রকল্পের জন্য বাংলাদেশ সরকারের সহযোগিতা কামনা করেন।

মন্ত্রী জানান, এ ধরনের প্রকল্প বাস্তবায়িত হলে বিপুল সংখ্যক বাংলাদেশির জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে। তিনি ইতিমধ্যে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের অবস্থান নিশ্চিত করার জন্য ইউএই সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা ড. এম সাখাওয়াত হোসেন বৈঠকে বাংলাদেশি নাবিকদের ভিসা প্রক্রিয়া সহজ করার জন্য অনুরোধ জানান। এ বিষয়ে ইউএই মন্ত্রী আশ্বাস দেন, বিষয়টি দ্রুততার সঙ্গে বিবেচনা করা হবে এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনার পর ইতিবাচক পদক্ষেপ নেওয়া হবে।

এছাড়া নৌপরিবহন উপদেষ্টা বাংলাদেশের মেরিন একাডেমির প্রশিক্ষকদের উন্নত ও আধুনিক প্রশিক্ষণ প্রদানের জন্য ইউএই সরকারের সহযোগিতা আহ্বান জানান এবং উভয় দেশের মধ্যে এ সংক্রান্ত এমওইউ স্বাক্ষরের সম্ভাবনাও উত্থাপন করেন। বৈঠকের শেষে দুইপক্ষই দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রত্যাশা প্রকাশ করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup