সর্বশেষ

এবার ক্ষতিপূরণ পাচ্ছেন বাংলাদেশি প্রবাসীরা!

ProbashiProbashir city Popup 19 03

দীর্ঘ সাত মাস বেতন না পাওয়ার অভিযোগের পর অবশেষে ক্ষতিপূরণ পাচ্ছেন মালয়েশিয়ায় প্যানাসনিকের উপাদান সরবরাহকারী প্রতিষ্ঠানে কর্মরত ২৫০ জনেরও বেশি বাংলাদেশি শ্রমিক। জাপানি বহুজাতিক প্রতিষ্ঠান প্যানাসনিক ও আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ইন্টারন্যাশনাল রাইটস অ্যাডভোকেটস–এর মধ্যে হওয়া সমঝোতার মাধ্যমে এ জটিলতার অবসান ঘটেছে।

ফ্রি মালয়েশিয়া টুডে জানিয়েছে, ক্ষতিপূরণের অংক প্রকাশ না করা হলেও এটি উল্লেখযোগ্য। শ্রমিক অধিকারকর্মী অ্যান্ডি হল জানান, শ্রমিকরা তাদের প্রাপ্য বেতন ফিরে পেয়েছেন, নিয়োগ ফি ফেরত দেওয়া হয়েছে এবং ভোগান্তির জন্য অতিরিক্ত ক্ষতিপূরণও দেওয়া হয়েছে। এতে দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটায় তিনি স্বস্তি প্রকাশ করেছেন।

ইন্টারন্যাশনাল রাইটস অ্যাডভোকেটসের নির্বাহী পরিচালক টেরেন্স কলিংসওর্থ বলেন, প্যানাসনিক শ্রমিকদের নিয়োগ ফি ফেরত দিয়ে অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা দিয়েছে। পাশাপাশি কাওয়াগুচি ম্যানুফ্যাকচারিং শ্রমিকদের প্রতিশ্রুত বকেয়া বেতন পরিশোধ করছে কিনা, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে প্যানাসনিক।

এর আগে গত বছরের ডিসেম্বরে কাওয়াগুচি প্রায় ৩ মিলিয়ন রিঙ্গিত বকেয়া বেতন পরিশোধে সম্মত হলেও প্রথম কিস্তিতে মাত্র ২ লাখ ৫০ হাজার রিঙ্গিত দেওয়ার পর আর অর্থ প্রদান করেনি। এতে ক্ষুব্ধ শ্রমিকরা কারখানার সামনে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন। ওই সময় এয়ারকন্ডিশনার নির্মাতা ডাইকিন জরুরি খাদ্য ও চিকিৎসা সহায়তার জন্য ১২ হাজার মার্কিন ডলার ও অতিরিক্ত অর্থসাহায্য দিয়েছিল।

এছাড়া ডাইকিন, প্যানাসনিক ও সোনি যৌথভাবে রেসপনসিবল বিজনেস অ্যালায়েন্স–এর মাধ্যমে প্রতিটি শ্রমিককে নিয়োগ ফি ফেরত বাবদ ২০ হাজার রিঙ্গিত প্রদান করেছে। ফলে বহু প্রতীক্ষার পর বাংলাদেশি শ্রমিকরা তাদের প্রাপ্য অর্থ ও ক্ষতিপূরণ ফিরে পাচ্ছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03