সর্বশেষ

মালয়েশিয়া ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম

Malayashia 20250820012444Probashir city Popup 19 03

মালয়েশিয়ায় ভ্রমণকারীদের জন্য নতুন নিয়ম ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। এখন থেকে সর্বোচ্চ ৯০ দিনের মধ্যে অতিরিক্ত অবস্থান করলে বিদেশিদের তাৎক্ষণিক জরিমানা করা হবে। এ ব্যবস্থা কার্যকর হলে আদালতের মাধ্যমে মামলা নিষ্পত্তির প্রয়োজন পড়বে না।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জোহরের সেকোলা কেবাংসান রামবং পুলাইতে আয়োজিত এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুতিন ইসমাইল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, এ পদক্ষেপের মাধ্যমে বিচারপ্রক্রিয়া দ্রুত হবে এবং অভিবাসন ডিপোতে ভিড়ও কমবে। তবে ৯০ দিনের বেশি অবস্থানকারীদের বিরুদ্ধে তদন্ত চালানো হবে।

ইমিগ্রেশন বিভাগের বিজ্ঞপ্তি অনুযায়ী, নতুন জরিমানার কাঠামোতে ১–৩০ দিন বেশি অবস্থান করলে প্রতিদিন ৩০ রিঙ্গিত জরিমানা, সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত পর্যন্ত নির্ধারণ করা হয়েছে। ৩১–৬০ দিন অবস্থানকারীদের স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত এবং ৬১–৯০ দিন পর্যন্ত অবস্থানকারীদের ২,০০০ রিঙ্গিত জরিমানা করা হবে। তবে প্রাকৃতিক দুর্যোগ বা দুর্ঘটনার মতো বিশেষ ক্ষেত্রে শিথিলতা দেওয়া হতে পারে।

ইমিগ্রেশনের সর্বশেষ তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ৩০ আগস্ট পর্যন্ত দেশজুড়ে ৯ হাজার ৫০০ অভিযানে ৩৫ হাজার ২২৫ জন অবৈধ অভিবাসী আটক হয়েছেন। এ সময় প্রায় ১ লাখ ৫২ হাজার বিদেশির কাগজপত্র পরীক্ষা করা হয়। আটককৃতদের মধ্যে ইন্দোনেশীয়, মিয়ানমার ও বাংলাদেশির সংখ্যা বেশি।

অভিযান চলাকালে বৈধ কাগজপত্র ছাড়াই প্রবেশ, মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে অবস্থান এবং কাজের অনুমতির অপব্যবহারের অভিযোগে তাদের ধরা হয়। একই সময়ে অবৈধ অভিবাসী নিয়োগ ও আশ্রয় দেওয়ার দায়ে প্রায় ১ হাজার ৪০০ নিয়োগকর্তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া ২৮ আগস্ট পর্যন্ত ৩৬ হাজার ৫৫৭ জন বিদেশিকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে, যা সাধারণত ১০ দিনের মধ্যে সম্পন্ন করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03