সর্বশেষ

অবিশ্বাস্য ঘটনা! প্রস্রাব করে আস্ত একটা প্লেন ‘রুখে’ দিল বৃদ্ধ, ভাইরাল ভিডিও

Fly main pic 20220805101020City ads Investment (1)

বিহারের দারভাঙ্গা বিমানবন্দরে ঘটেছে এক চাঞ্চল্যকর ঘটনা। সক্রিয় রানওয়ের একেবারে পাশে এক বৃদ্ধকে প্রস্রাব করতে দেখা যায়। ঘটনাটি সরাসরি ককপিট থেকে চোখে পড়ে পাইলটের, তিনি বিমান থামিয়ে সেই দৃশ্য ভিডিও করেন। মুহূর্তের মধ্যেই ভিডিওটি ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যমে।

Thumb 5960

ভিডিওতে দেখা যায়, সাদা কুর্তা-পাজামা পরিহিত বৃদ্ধ বিমানটির থেকে মাত্র কয়েক মিটার দূরে রানওয়ের পাশের ঘাসে বসে আছেন। বিমান ওঠানামার মতো অত্যন্ত সংবেদনশীল এলাকায় এভাবে প্রবেশ করাকে নিরাপত্তা বিশেষজ্ঞরা গুরুতর ঝুঁকি হিসেবে দেখছেন। তাদের মতে, সাধারণ যাত্রী বা বহিরাগতদের সেখানে প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ, অথচ ওই ব্যক্তি কীভাবে এতদূর ঢুকে পড়লেন, সেটিই এখন বড় প্রশ্ন।

সামাজিক মাধ্যমে এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ কটাক্ষ করে বিহারের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন, আবার কেউ বৃদ্ধের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন। অনেকেই মন্তব্য করেছেন, ঘটনাটিকে হাস্যরস হিসেবে না দেখে প্রাকৃতিক প্রয়োজনে অস্বস্তিতে পড়া একজন বৃদ্ধের সমস্যা হিসেবে দেখা উচিত। এমনকি কেউ কেউ পাইলটের ভিডিও করার ঘটনাটিকেই অমানবিক আখ্যা দিয়ে তার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে ভিডিও ছড়িয়ে পড়ার পর বিমানবন্দর কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। প্রাথমিকভাবে নিরাপত্তা কর্মীদের গাফিলতি নিয়েই তদন্ত শুরু হয়েছে বলে জানা গেছে। CISF এবং স্থানীয় পুলিশ যৌথভাবে খতিয়ে দেখছে, বৃদ্ধ কীভাবে বহিস্তরীয় সুরক্ষা ভেদ করে রানওয়ের এত কাছাকাছি পৌঁছাতে সক্ষম হলেন। একইসঙ্গে বিমানবন্দরের নজরদারি জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে।

নিরাপত্তা বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, ঘটনাটি নিছক একজন বৃদ্ধের অসাবধানতা নয়, বরং আঞ্চলিক বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থার বড়সড় দুর্বলতা তুলে ধরেছে। তারা মনে করছেন, ভবিষ্যতে এ ধরনের অনধিকার প্রবেশ যে কোনো সময় বড় দুর্ঘটনার কারণ হতে পারে। তাই আরও শক্তিশালী নজরদারি ব্যবস্থা চালু করা জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup