সর্বশেষ

মালয়েশিয়ায় নারীসহ ৩৯৬ বাংলাদেশি আটক

396 bangladeshis, including women, detained in malaysiaCity ads Investment (1)

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ইমিগ্রেশন বিভাগের বিশেষ অভিযানে বিপুল সংখ্যক অবৈধ প্রবাসীকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যায় জনপ্রিয় পর্যটনকেন্দ্র বুকিত বিনতাং এলাকায় এ অভিযান চালানো হয়। এ সময় ৭৭০ জনকে আটক করে কর্তৃপক্ষ।

ইমিগ্রেশন বিভাগের তথ্য অনুযায়ী, আটককৃতদের মধ্যে সর্বাধিক বাংলাদেশি, যাদের সংখ্যা ৩৭৭ জন। এছাড়া মিয়ানমারের ২৩৫, ভারতের ৫৮, নেপালের ৭২, ইন্দোনেশিয়ার ১৯ (১৭ জন পুরুষ ও দুইজন নারী) এবং অন্যান্য দেশের আরও ৯ জন (তিনজন পুরুষ ও ছয়জন নারী) আটক হন।

ইমিগ্রেশন এনফোর্সমেন্ট বিভাগের পরিচালক বাসরি ওথমান জানান, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। এলাকাটি দীর্ঘদিন ধরে বিদেশি নাগরিকদের অবৈধ কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র হিসেবে পরিচিত ছিল। বৈধ কাগজপত্র ছাড়া বসবাস, ভিসার মেয়াদোত্তীর্ণ হওয়া এবং নথিপত্রের অপব্যবহারের কারণে তাদের আটক করা হয়েছে।

অভিযানে ১০৬ জন ইমিগ্রেশন কর্মকর্তা অংশ নেন। মোট ২ হাজার ৪৪৫ জনকে তল্লাশি করা হয়, যাদের মধ্যে ১ হাজার ৬০০ জন বিদেশি এবং ৮৪৫ জন মালয়েশিয়ার নাগরিক ছিলেন। অভিযানের সময় কয়েকজন দোকানে বা ছাদে লুকানোর চেষ্টা করলেও শেষ পর্যন্ত সবাই ধরা পড়ে। এছাড়া একটি অবৈধ জুয়া কেন্দ্রও চিহ্নিত হয়, যেখানে সিসিটিভি নিয়ন্ত্রিত ব্যবস্থা ছিল। সেখান থেকে আটজন বিদেশিকে জুয়া খেলতে গিয়ে আটক করা হয়।

আটককৃতদের পুত্রাজায়া ইমিগ্রেশন অফিসে নিয়ে প্রাথমিক স্ক্রিনিং শেষে ডিটেনশন ডিপোতে পাঠানো হয়েছে। তাদের বিরুদ্ধে ইমিগ্রেশন আইন ১৯৫৯/৬৩ এর বিভিন্ন ধারায় তদন্ত চলছে। বাসরি ওথমান আরও জানান, এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং নিয়োগকর্তাদের ওপরও কঠোর নজরদারি চালানো হবে যেন অনুমোদিত বিদেশিকর্মী কোটা কঠোরভাবে মেনে চলা হয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup