সর্বশেষ

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’

হাসিনাসহ শেখ পরিবারের ১০ সদস্যের ‘এনআইডি লক’Web Popup (3)

গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তার পরিবারের ১০ সদস্যের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) লক করেছে নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগ। একাধিক সূত্রের বরাতে জানা যায়, একটি চিঠির মাধ্যমে এই তালিকাভুক্ত ব্যক্তিদের এনআইডি লক করা হয়েছে।

প্রাপ্ত নথি অনুযায়ী, গত ১৬ ফেব্রুয়ারি জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীরের মৌখিক নির্দেশে এই সিদ্ধান্ত কার্যকর হয়। তবে, নির্বাচন কমিশন সচিবালয়ের সরাসরি নির্দেশনা ছিল কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।

যাদের এনআইডি লক করা হয়েছে, তারা হলেন: শেখ হাসিনা, সজীব আহমেদ ওয়াজেদ, সায়মা ওয়াজেদ, শেখ রেহানা, টিউলিপ রিজওয়ানা সিদ্দিক, আজমিনা সিদ্দিক, শাহিন সিদ্দিক, বুশরা সিদ্দিক, রাদওয়ান মুজিব সিদ্দিক এবং তারিক আহমেদ সিদ্দিক।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা ভারতে পালিয়ে যান এবং বর্তমানে সেখানেই অবস্থান করছেন। বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্দি বিনিময় চুক্তি থাকায়, বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে তাকে দেশে ফিরিয়ে আনার জন্য ভারতের কাছে আবেদন জানিয়েছে।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Web Popup (3)
Web Squre popup