
প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি
ময়মনসিংহের পাগলায় এক সৌদি প্রবাসীর স্ত্রীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবির পর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী রুজি আক্তার সোমবার শ্রীপুর থানা মোড় এলাকায় সংবাদ সম্মেলন করে জানান, বাড়ি নির্মাণকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন সন্ত্রাসী দীর্ঘদিন ধরে তাকে চাঁদা দিতে চাপ দিচ্ছিল। রুজি আক্তার জানান, ছোট বড়াই

বক্তব্য দেওয়ার সময় জামায়াত আমিরের মৃত্যু
বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হৃদযন্ত্রে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন কুষ্টিয়া জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আবুল হাশেম (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে কুষ্টিয়া শহরে আয়োজিত এক সংক্ষিপ্ত সমাবেশে এ ঘটনা ঘটে। সাম্প্রতিক সময়ে কুষ্টিয়া সদর আসনে জামায়াতের মনোনীত প্রার্থী ও ইসলামী বক্তা

ভিসা আবেদন নিয়ে সুইডিশ দূতাবাসের বিশেষ বার্তা
ঢাকায় অবস্থিত সুইডিশ দূতাবাস ভিসা আবেদন প্রক্রিয়া সম্পর্কে নতুন বার্তা দিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা কেবল ফিনল্যান্ড, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, পোল্যান্ড, স্লোভেনিয়া এবং সুইডেনের শেনজেন ভিসার আবেদন গ্রহণ ও প্রক্রিয়া করে থাকে। সোমবার (১৯ জানুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে সুইডিশ দূতাবাস স্পষ্ট করেছে, এই সাত দেশের বাইরে অন্য কোনো

বাংলাদেশি ট্রলারসহ ২৪ জেলেকে ধরে নিয়ে গেছে ভারত
আন্তর্জাতিক জলসীমা অতিক্রমের অভিযোগে একটি বাংলাদেশি ফিশিং ট্রলার এবং তাতে থাকা ২৪ জন জেলেকে আটক করেছে ভারতের কোস্টগার্ড। জব্দকৃত ট্রলারটির নাম এফবি সাফওয়ান। আটক জেলেদের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ কোস্টাল থানায় হস্তান্তর করা হয়েছে। ফ্রেজারগঞ্জ কোস্টাল থানা সূত্রে জানা যায়, গত রোববার (১৮ জানুয়ারি) রাতে ভারতীয় কোস্টগার্ডের একটি টহল

নিবন্ধন করা মালয়েশিয়া প্রবাসীদের পোস্টাল ব্যালট সংগ্রহের অনুরোধ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে অংশ নিতে নিবন্ধিত মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি ভোটাররা যারা এখনো পোস্টাল ব্যালট পাননি, তাদের দ্রুত নিকটস্থ পোস লাজু অফিসে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছে কুয়ালালামপুরে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। সোমবার (১৯ জানুয়ারি) দূতাবাসের এক বিশেষ বিজ্ঞপ্তিতে এই আহ্বান জানানো হয়। দূতাবাস জানায়, বেশ কিছু পোস্টাল ব্যালট প্রকৃত

সৌদি আরবে বন্দি দেশের শ্রমবাজার
বাংলাদেশের অর্থনীতিতে ২০২৫ সালে বড় ভরসা ছিল প্রবাস আয়। তবে এই অর্জনের আড়ালে স্পষ্ট হয়ে উঠছে জনশক্তি রপ্তানির এক ঝুঁকিপূর্ণ বাস্তবতা। দেশের মোট অভিবাসী কর্মীর প্রায় দুই-তৃতীয়াংশই গেছেন সৌদি আরবে। নতুন শ্রমবাজার না বাড়ায় এক দেশনির্ভর এই কাঠামো রেমিট্যান্স ও কর্মসংস্থানের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে। বাংলাদেশ জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ

প্রবাসে দেখা গেল শাবানের চাঁদ, শুরু হয়েছে রমজানের দিন গণনা
জাতীয় চাঁদ দেখা কমিটির সভা আগামী সোমবার (১৯ জানুয়ারি) অনুষ্ঠিত হবে শবে বরাতের তারিখ নির্ধারণের জন্য। ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম কার্যালয়ে ধর্ম উপদেষ্টা আ ফ ম খালিদ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ বৈঠকে শাবান মাসের নতুন চাঁদ দেখা যাওয়ার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে। চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র শবে

প্রবাসীদের জন্য পাঠানো ৫৬০০ পোস্টাল ব্যালট ফেরত আসলো দুই দেশ থেকে
প্রবাসী ভোটারদের ঠিকানা শনাক্ত করতে না পারায় মালয়েশিয়া ও ইতালি থেকে মোট ৫ হাজার ৬০০ পোস্টাল ব্যালট ফেরত এসেছে বলে জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এর মধ্যে মালয়েশিয়া থেকে ফেরত এসেছে ৪ হাজার ব্যালট এবং ইতালি থেকে এসেছে ১ হাজার ৬০০ ব্যালট। সোমবার (১৯ জানুয়ারি) প্রিসাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচিতে এ তথ্য

কোকোকে নিয়ে কটূক্তি খুলনায় আমির হামজার বিরুদ্ধে মামলা
আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজার বিরুদ্ধে খুলনায় একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। মামলাটি খুলনার মুখ্য মহানগর হাকিমের সোনাডাঙ্গা আমলি আদালতের বিচারক আসাদুজ্জামান খান গ্রহণ করেন এবং তদন্তের জন্য সোনাডাঙ্গা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে নির্দেশ দেন। আগামী ২৪ মে মামলার পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করা হয়েছে। মামলাটি করেন কোকো

লিবিয়ায় ভূগর্ভস্থ ‘গোপন কারাগার’ থেকে দুই শতাধিক অভিবাসী উদ্ধার
লিবিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলের কুফরা শহরে একটি গোপন ভূগর্ভস্থ কারাগার থেকে দুই শতাধিক অভিবাসীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। স্থানীয় নিরাপত্তা সূত্রে জানা গেছে, তিন মিটার গভীর ওই অমানবিক আটককেন্দ্রে অনেকেই দুই বছরেরও বেশি সময় ধরে বন্দি ছিলেন। রোববার কুফরার একাধিক সূত্র রয়টার্সকে বিষয়টি নিশ্চিত করেছে। নিরাপত্তা কর্মকর্তারা জানান, কারাগারটি একটি মানবপাচারকারী






