
পোস্টাল ব্যালট বাতিলে নতুন নির্দেশনা ইসির
ঘোষণাপত্র বা ভোটারের স্বাক্ষর ছাড়া পাঠানো পোস্টাল ব্যালট গণনায় অন্তর্ভুক্ত হবে না। এ ছাড়া আরও সাতটি কারণে পোস্টাল ব্যালট বাতিলের নতুন নির্দেশনা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইসির উপসচিব মোহাম্মদ মনির হোসেন এ সংক্রান্ত সিদ্ধান্ত জানিয়ে দেশের সব রিটার্নিং কর্মকর্তার কাছে একটি নির্দেশনামূলক চিঠি পাঠিয়েছেন। চিঠিতে বলা হয়েছে, বৈধ পোস্টাল ব্যালট

ভিসা নিয়ে বাংলাদেশিদের বড় সুখবর দিল ওমান
আগামী দুই মাসের মধ্যে বাংলাদেশি কর্মীদের জন্য ওয়ার্ক ভিসা পুনরায় চালু করার আশ্বাস দিয়েছেন ওমানের শ্রমমন্ত্রী ড. মাহাদ বিন সাইদ বিন আলী বাওয়াইন। সোমবার রিয়াদে অনুষ্ঠিত ‘গ্লোবাল লেবার মার্কেট’ সম্মেলনের সাইডলাইন বৈঠকে উপদেষ্টা ড. আসিফ নজরুলকে ওমানের শ্রমমন্ত্রী এই আশ্বাস দেন। মঙ্গলবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে পাঠানো

ট্রাম্পকে মাদুরো-স্টাইলে ধরে আনার হুমকি ইরানের!
মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের একটি যুদ্ধজাহাজ পৌঁছে ইরানের নিকটবর্তী এলাকায় মোতায়েন হওয়ার খবরে অঞ্চলজুড়ে উত্তেজনা আরও বেড়েছে। বিশ্লেষকদের একটি অংশ আশঙ্কা করছেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে সংঘাতের ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে ইরানের কয়েকজন কর্মকর্তা যুক্তরাষ্ট্রের প্রতি কড়া বার্তা দিয়েছেন বলে বিভিন্ন গণমাধ্যমে এসেছে। খবরে বলা হয়,

ভিসা নিয়ে সুখবর দিলো যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের ‘ভিসা বন্ড’ (জামানত) পাইলট প্রোগ্রাম নিয়ে বাংলাদেশিদের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ নির্দেশনা জানিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। দূতাবাসের তথ্য অনুযায়ী, ভিসা ইন্টারভিউ শেষে আবেদনকারী যোগ্য বিবেচিত হলে কনসুলার কর্মকর্তা নির্দিষ্ট নির্দেশনা ও Pay.gov–এর মাধ্যমে বন্ড পরিশোধের লিংক দেবেন। অনুমোদনের পর ৩০ দিনের মধ্যে বন্ড পরিশোধ সম্পন্ন করতে হবে। দূতাবাস আরও জানিয়েছে,

ভূমধ্যসাগরে নৌকাডুবি, নিহত অন্তত ৫০
ভূমধ্যসাগরে নৌকাডুবির ঘটনায় অভিবাসনপ্রত্যাশী প্রায় ৫০ জন নিহত হয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ডুবে যাওয়া নৌকার একজনকে উদ্ধার করা হয়েছে। ইউরোপের দ্বীপরাষ্ট্র মাল্টার সংবাদমাধ্যম টাইমস অব মাল্টার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। উদ্ধার ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য মাল্টায় নিয়ে আসা হয়েছে বলে জানিয়েছে মাল্টার সামরিক বাহিনী। তিনি জানিয়েছেন,

প্রবাসীরা আচরণবিধি ভঙ্গ করলে দায় তাদেরই: ইসি সচিব
সোমবার (২৬ জানুয়ারি) নিজ দফতরে সংবাদ সম্মেলনে নির্বাচন কমিশনের (ইসি) সচিব আখতার আহমেদ কূটনীতিকদের সঙ্গে ইসির বৈঠকের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি জানান, নির্বাচন প্রক্রিয়ায় গণভোট যুক্ত থাকায় ভোট গণনা ও ফলাফল প্রস্তুতে অতিরিক্ত সময় লাগবে; ফলে ফল ঘোষণায় বিলম্ব হতে পারে। আচরণবিধি লঙ্ঘন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব

মধ্যপ্রাচ্যে ঢুকলো মার্কিন রণতরী, ইরান ও হিজবুল্লাহর পাল্টা যুদ্ধের হুঁশিয়ারি
ইরানের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন এবং তার সহায়ক যুদ্ধজাহাজগুলো মধ্যপ্রাচ্যের জলসীমায় পৌঁছেছে। সোমবার (২৬ জানুয়ারি) মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক বার্তায় এই মোতায়েনের খবর নিশ্চিত করেছে। সেন্টকম জানিয়েছে, আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতেই এই নৌবহরটি বর্তমানে মধ্যপ্রাচ্যে অবস্থান করছে।

কোম্পানীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে কাতার প্রবাসীর মৃত্যু
নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছুটিতে আসা কাতারপ্রবাসী মোহাম্মদ সোহেল (৩২) বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন। সোমবার (২৬ জানুয়ারি) দুপুরে উপজেলার চরকাঁকড়া ইউনিয়নের রাস্তার মাথা এলাকায় শ্বশুরের দোকানে বৈদ্যুতিক কাজ করার সময় তিনি গুরুতর আহত হন। স্থানীয় ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনার পর দ্রুত সোহেলকে উদ্ধার করে কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া

বাংলাদেশকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছে পাকিস্তান, অভিযোগ ভারতের
ফেব্রুয়ারিতে শুরু হতে যাওয়া আইসিসি টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডের অন্তর্ভুক্তিকে কেন্দ্র করে জটিলতা আরো ঘনীভূত হয়েছে। ভারতে না খেলে শ্রীলঙ্কায় ম্যাচ খেলতে চেয়ে বাংলাদেশের করা অনুরোধ আইসিসি নাকচ করার পর এখন পাকিস্তানও বিশ্বকাপ বর্জন করবে কি না, সেই জল্পনা শুরু হয়েছে। পাকিস্তানের ক্রিকেট বোর্ড পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভি

প্রবাসীদের হাত ধরে বিদেশি বিনিয়োগ এলে নগদ প্রণোদনা দেওয়ার সিদ্ধান্ত
প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ (এফডিআই) বাড়াতে প্রবাসী বাংলাদেশিদের (এনআরবি) নগদ প্রণোদনা দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রবাসীরা যদি দেশে এফডিআই আনতে সহায়তা করেন, তাহলে বিনিয়োগের একটি নির্দিষ্ট অংশ তারা নগদ প্রণোদনা হিসেবে পাবেন। সোমবার (২৬ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) গভর্নিং বোর্ডের এক সভায় এ






