
দেশে ফিরেই অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে সর্বস্ব হারালেন প্রবাসী
রাজধানীর গুলিস্তান জিরো পয়েন্টের সামনে অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে কামরুল ইসলাম (৩২) নামে এক মালয়েশিয়া প্রবাসী সর্বস্ব খুইয়েছেন। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে। পরে তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। এরপর প্রাথমিক চিকিৎসা দিয়ে মেডিসিন বিভাগের ৬০২ নম্বর ওয়ার্ডে ভর্তি দেওয়া হয়।

আকাশে বাংলাদেশের নতুন শক্তি: চীনের সহায়তায় শুরু হচ্ছে ড্রোন উৎপাদন
বাংলাদেশ বিমান বাহিনী ও চায়না ইলেকট্রনিক্স টেকনোলজি গ্রুপ কর্পোরেশন ইন্টারন্যাশনালের (সিইটিসি) মধ্যে সরকারি পর্যায়ে (জিটুজি) ‘ইউএভি ম্যানুফ্যাকচারিং ও অ্যাসেম্বলি প্ল্যান্ট’ স্থাপন এবং প্রযুক্তি হস্তান্তরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিমান বাহিনী সদর দপ্তরে এই চুক্তি স্বাক্ষরিত হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)। আইএসপিআর জানায়, অনুষ্ঠানে

বিয়ে না করেই জামালপুর ছাড়লেন চীনা যুবক ওয়াং নাং
জামালপুর সদর উপজেলার এক তরুণীর সঙ্গে ফেসবুকে পরিচয় ও প্রেমের সম্পর্কের সূত্র ধরে বাংলাদেশে আসা চীনা যুবক ওয়াং নাং বিয়ে না করেই নিজ দেশে ফিরে গেছেন। স্থানীয় সূত্র ও পুলিশ জানিয়েছে, সম্পর্কের এক পর্যায়ে বিয়ের আশ্বাস পেয়ে তিনি এক মাসের ভ্রমণ ভিসা নিয়ে সোমবার (২৬ জানুয়ারি) সকালে ঢাকার হযরত শাহজালাল

এ সপ্তাহে ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র
চলতি সপ্তাহেই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এ হামলায় দেশটির উচ্চপদস্থ কর্মকর্তাদের টার্গেট করা হতে পারে। গতকাল সোমবার (২৬ জানুয়ারি) মধ্যপ্রাচ্যের গালফ অঞ্চলের কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম মিডেল ইস্ট আই। তারা বলেছেন, হামলা এ সপ্তাহে হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু সময় আবার পরিবর্তনও হতে পারে। তবে ইরানে হামলা চালালে

ওমানে নৌকা দুর্ঘটনায় ৩ প্রবাসীর মৃত্যু
ওমানের মাস্কাটে পর্যটকবাহী একটি নৌকা দুর্ঘটনায় তিন ফরাসি নাগরিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দেশটির মুতরাহ প্রদেশের সুলতান কাবুস বন্দর সংলগ্ন সমুদ্রে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিক তথ্যের বরাতে ওমানি কর্তৃপক্ষ জানায়, ২৫ জন ফরাসি পর্যটকসহ একটি নৌকা সুলতান কাবুস বন্দর থেকে প্রায় ২.৫ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্রে অবস্থান করছিল। আরোহীদের

জোড়া লাগানো শিশুদের জীবন বাঁচাতে সৌদি বাদশাহর নির্দেশ
স্বাভাবিক জীবনের লড়াইয়ে জয়ী হতে সৌদি আরবের রিয়াদে পৌঁছেছে ফিলিপাইনের জোড়া লাগানো যমজ শিশু অলিভিয়া ও গিয়ানা ম্যানুয়েল। সোমবার সন্ধ্যায় তারা রিয়াদে পৌঁছালে তাদের উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। এই দুই খুদে অতিথির আগমন এবং পরবর্তী চিকিৎসার পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হচ্ছে সৌদি বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ এবং ক্রাউন প্রিন্স ও

যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের বেশিরভাগই অতিদরিদ্র
বিশ্বের অন্যতম উন্নত দেশ যুক্তরাজ্যে দারিদ্রতা আরও গভীর হয়েছে। বর্তমানে দেশটিতে ৬৮ লাখ মানুষ অতিদরিদ্রতার মধ্যে বসবাস করছেন। যা গত তিন দশকের মধ্যে সর্বোচ্চ। জোসেফ রাউনট্রি ফাউন্ডেশন (জেআরএফ) এক প্রতিবেদনে মঙ্গলবার (২৭ জানুয়ারি) এ তথ্য জানিয়েছে। তারা বলেছে, যুক্তরাজ্যে যেসব মানুষ অতিদরিদ্র। তাদের মধ্যে বাংলাদেশি ও পাকিস্তানিদের মধ্যে অতিদরিদ্রতার হার

মালয়েশিয়ায় নির্মাণস্থলে অভিযান, বাংলাদেশিসহ আটক ১৪৯
মালয়েশিয়ার জোহর রাজ্যে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪৯ জন বিদেশি নাগরিককে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, আটক ব্যক্তিদের মধ্যে বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১০৪ জন। অভিবাসন বিভাগের তথ্য অনুযায়ী, সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ২টার দিকে সেরি আলম ও পাসির গুদাং এলাকার একটি নির্মাণ

পরাশক্তিদের চমকে দিয়ে ইতিহাস গড়ল সৌদি!
আরও একবার বিশ্বের নজর রিয়াদের দিকে। তেলের রাজত্ব ছাপিয়ে এবার ‘সফট পাওয়ার’-এর লড়াইয়ে বিশ্বকে চমকে দিল সৌদি আরব। ২০২৬ সালের গ্লোবাল সফট পাওয়ার ইনডেক্সে তিন ধাপ এগিয়ে ১৭তম অবস্থানে উঠে এসেছে দেশটি। ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের ‘ভিশন ২০৩০’ যে কেবল কাগুজে পরিকল্পনা নয়, বরং এক প্রভাবশালী বাস্তবতা, তারই প্রমাণ

ওমানে সর্বোচ্চ সতর্কতা জারি
ওমানজুড়ে উচ্চ-স্তরের আবহাওয়া সতর্কতা জারি করেছে সিভিল এভিয়েশন অথরিটি। সর্বশেষ তথ্য অনুযায়ী, ওমানের বায়ুমণ্ডলে অত্যন্ত শক্তিশালী মেঘের স্তর তৈরি হয়েছে, যার ফলে দেশটির বিভিন্ন স্থানে ভারী বৃষ্টিপাত, শিলাবৃষ্টি এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছে। বিশেষ করে উত্তরাঞ্চলীয় প্রদেশগুলোতে মেঘের ঘনঘটা সবচেয়ে বেশি, সেখানে বৃষ্টির পাশাপাশি তীব্র ঝোড়ো বাতাস বয়ে যাওয়ার সম্ভাবনা





