
আল আকসায় ১ম রমজানের তারাবি আদায় করলেন হাজারো মুসল্লি
মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশ ও অঞ্চলের মতো ফিলিস্তিনেও গতকাল মঙ্গলবারে চাঁদ দেখা গেছে; ফলে ইসলাম ধর্মের নিয়ম অনুযায়ী গতকাল সন্ধ্যার পর প্রথম তারাবির নামাজ পড়েছেন মুসলিমরা। ইসলাম ধর্মের তৃতীয় গুরুত্বপূর্ণ মসজিদ আল আকসায় গতকাল মঙ্গলবার চলতি বছরের ১ম রমজানের তারাবির নামাজ আদায় করেছেন হাজারো মুসল্লি। আজ বুধবার এক প্রতিবেদনে এ তথ্য

বিমানের চেয়ারম্যান পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিলো সরকার
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যানের পদ থেকে শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছে সরকার। শেখ বশিরউদ্দীন বিমানের চেয়ারম্যান পদের পাশাপাশি বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টাও ছিলেন। বুধবার (১৮ ফেব্রুয়ারি) বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়ের বিমান-১ উপশাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাকে অব্যাহতি দেওয়া হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন মন্ত্রণালয়ের সিনিয়র

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এলাকাজুড়ে চাঞ্চল্য
পটুয়াখালীর দশমিনা উপজেলায় বাবার বাড়ি থেকে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আলীপুর ইউনিয়নের মীরমদন গ্রামের হাওলাদার বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের নাম মোসা. তোহামিনা (৩৫)। তিনি ওই এলাকার মৃত আলতাফ সরদারের মেয়ে এবং মুন্সিগঞ্জের বিক্রমপুরের এক সৌদি প্রবাসীর স্ত্রী।

আল আকসা মসজিদের ভেতর থেকে ইমামকে আটক করেছে ইসরায়েল
পবিত্র রমজান মাস শুরুর ঠিক আগমুহূর্তে ফিলিস্তিনের অধিকৃত পূর্ব জেরুজালেমে আল-আকসা মসজিদের ইমাম শায়খ মোহাম্মদ আল-আব্বাসিকে আটক করেছে ইসরায়েলি পুলিশ। সোমবার সন্ধ্যায় মসজিদ প্রাঙ্গণ থেকে তাকে আটক করা হয়। তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি ওয়ার্ল্ডের এক প্রতিবেদনে মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানানো হয়েছে। ইমামকে আটকের ঘটনায় পুরনো জেরুজালেম এলাকায় নতুন করে

মালদ্বীপে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার
মালদ্বীপের রাজধানী মালেতে এবি রাজ্জাক (৩২) নামের এক বাংলাদেশি প্রবাসীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে মালের একটি ভারতীয় খাবারের হোটেলের গুদামঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। তিনি ওই হোটেলেই বাবুর্চি হিসেবে কর্মরত ছিলেন। নিহতের স্বজন মিজান মিয়া জানান, জীবিকার তাগিদে প্রায় ছয় মাস আগে

ঢাকা বিমানবন্দরে ৬৭ লিটার অ্যালকোহল ও ৯১৯ কার্টন সিগারেট জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৬৭ লিটার মদ ও ৯১৯ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে অভিযানের এই তথ্য জানানো হয়। শুল্ক ফাঁকি দিয়ে আনা এসব পণ্যের মোট আনুমানিক বাজারমূল্য অর্ধকোটি টাকারও বেশি। বিমানবন্দর সূত্রে জানা গেছে, ডিভি-৩৪১১ ফ্লাইটে করে

ইতালিতে রমজানের চাঁদ দেখা নিয়ে বিতর্ক, সৌদির সঙ্গে রোজা পালন করছে প্রবাসী বাংলাদেশিরা
ইতালিতে রমজান মাসের শুরুর তারিখ নিয়ে আবারও দ্বিধা ও মতপার্থক্য সৃষ্টি হয়েছে। দেশের মুসলিম কমিউনিটির মধ্যে ভিন্নমতের কারণে সাধারণ ধর্মপ্রাণ মুসল্লিরা পড়েছেন দ্বিধায় । তবে প্রবাসী বাংলাদেশিরা সৌদি আরবের সঙ্গে সমন্বয় রেখে রোজা পালন শুরু করেছেন। ইসলামি শরিয়াহ অনুযায়ী, হিজরি মাসের শুরু চাঁদ দেখা সাপেক্ষে নির্ধারিত হয়। সৌদি আরবে পবিত্র

বাংলাদেশ প্রসঙ্গে যা বললেন ওমান সুলতান
বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ায় তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইথাম বিন তারিক। তিনি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন। শুভেচ্ছা বার্তায় সুলতান হাইথাম বাংলাদেশের জনগণের রায় নিয়ে সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় তারেক রহমানকে আন্তরিক মোবারকবাদ জানান। তিনি আশা প্রকাশ করেন, নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ

রমজানে যেসব ইবাদত করতে বললেন সৌদির গ্র্যান্ড মুফতি
সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে মঙ্গলবার সন্ধ্যায়। দেশটিতে আজ পবিত্র রমজানের প্রথম দিন। মুসলিম উম্মাহ ও সৌদি আরবের নেতৃবৃন্দকে পবিত্র রমজানের শুভেচ্ছা জানিয়েছেন সৌদি গ্র্যান্ড মুফতি শায়খ সালেহ আল ফাওজান। শুভেচ্ছা বার্তার পাশাপাশি তিনি এ মাসে নামাজ, যাকাত, দান-সদকা, মানুষের উপকার, কোরআন তিলাওয়াত, মাসনূন দোয়া ও আল্লাহর

প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানালেন সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এক শুভেচ্ছা বার্তায় তিনি এই অভিনন্দন জানান। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন করায় তিনি এই শুভকামনা ব্যক্ত করেন। বাংলাদেশের নতুন






