
বিচারপতির বিরুদ্ধে টাকা নেয়ার অভিযোগ, যা বললেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল
রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন এক বিচারপতি। গণমাধ্যমে আসা এমন রিপোর্ট নিয়ে দিনভর আলোচনা সুপ্রিম কোর্টে। একজন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলছেন, অভিযোগ সত্যি হলে ওই বিচারপতির পদত্যাগ করা উচিত। এছাড়া ১৫ বছরে আচরণবিধি লঙ্ঘনকারী বিচারপতিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থারও দাবি জানিয়েছেন বিএনপিপন্থি আইনজীবীরা। রায় দিয়ে বাবার ট্রাস্টে টাকা নেন এক

ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চাইলেন জাতিসংঘ মহাসচিব
ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের কবজায় থাকা ইসরায়েলি জিম্মিদের ‘নিঃশর্ত’ মুক্তি চেয়েছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইসরায়েলি ভূখণ্ডে হামাসের হামলা এবং এর জেরে গাজায় সর্বাত্মক যুদ্ধ শুরুর বর্ষপূর্তির প্রাক্কালে এক ভিডিও বার্তায় আন্তোনিও গুতেরেস এ কথা বলেন। আগামীকাল ৭ অক্টোবর ওই ঘটনার এক বছর পূর্তি হবে। জাতিসংঘ মহাসচিব বলেন, ৭ অক্টোবরের

সেই অস্ত্রবাজরা যুক্তরাজ্য ভারতে
বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রকাশ্যে অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র প্রদর্শনকারী নেতারা ‘হাওয়া’ হয়ে গেছেন। শেখ হাসিনার সরকার পতনের পর এসব অস্ত্রধারী নেতা-কর্মীর অনেকের বাড়িতে হামলা করেছেন বিক্ষুব্ধ জনতা। এরপর থেকে তাদের অবস্থান নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। পরবর্তীতে তাদের দেশত্যাগের বিষয়টি আলোচনায় আসে। অস্ত্রধারী নেতা-কর্মী ও ক্যাডারদের অনেকেই এখন ভারত, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও মধ্যপ্রাচ্যে

সামরিক খাতে কোন ১০ দেশ সবচেয়ে বেশি খরচ করে
আড়াই বছরের বেশি সময় ধরে যুদ্ধ চলছে ইউক্রেনে। উত্তপ্ত হয়ে উঠেছে মধ্যপ্রাচ্যের বড় একটি অংশ। গাজা, লেবানন আর সিরিয়ায় একের পর এক ইসরায়েলি হামলায় নতুন করে সংঘাত দেখা দিয়েছে পুরো অঞ্চলে। আফ্রিকার বিভিন্ন দেশেও চলছে সংঘাত। লড়াই, যুদ্ধ, সীমান্ত সংঘাত যত বাড়বে রাষ্ট্রগুলোর সামরিক খাতে খরচও তত বাড়াতে হবে—এটাই স্বাভাবিক।

দেশে ফেরার সময় ভারতে ৬ বাংলাদেশি আটক
ভারত থেকে বাংলাদেশে অবৈধ অনুপ্রবেশের সময় সাতক্ষীরার ভোমরা সীমান্ত এলাকা থেকে ছয় বাংলাদেশীকে আটক করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। আটককৃতরা সবাই পুরুষ। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। বিএসএফ সূত্র জানা গেছে, তারা দীর্ঘ সময় ধরে ভারতের বিভিন্ন রাজ্যে কাজের সূত্রে অবৈধভাবে অবস্থান করছিল। রোববার ভোরে দেশে ফিরতে গেলে বিএসএফ তাদের

আড়াইহাজারের ভূমিখেকো আ. লীগ নেতা বারেক গ্রেপ্তার
নারায়ণগঞ্জের আড়াইহাজার পৌরসভার দিঘিরপাড়া এলাকায় মূর্তিমান আতঙ্ক ভূমিখেকো ও আওয়ামী লীগ নেতা বারেককে অবশেষে পুলিশ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। তার বিরুদ্ধে আড়াইহাজার থানায় অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনাসহ একাধিক মামলা রয়েছে। আড়াইহাজার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃত বারেক মিয়া স্থানীয় দিঘিরপাড়া এলাকার মৃত শুকুর

ছাত্র-জনতার ওপর প্রাণঘাতী গুলি ব্যবহার করা হয়নি, দাবি র্যাবের
বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) কখনোই প্রাণঘাতী গুলি ব্যবহার করেনি বলে দাবি করেছেন সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। রোববার (৬ অক্টোবর) দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। পুলিশের ৯০ জনের বেশি

রাজশাহীর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান গ্রেপ্তার
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের ঘটনায় দায়ের করা মামলায় রাজশাহী-৩ এর সাবেক সংসদ সদস্য আসাদুজ্জামান আসাদকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (৬ অক্টোবর) র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ১৯ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন ছাত্র-জনতার উপর

‘বিকাশে’ টাকা দিলেই মেলে বিমানের ফ্লাইট শিডিউল : ৫৮ কেবিন ক্রুকে নোটিশ
মোবাইল ব্যাংকিং সার্ভিস বিকাশে টাকা দিলেই অবৈধভাবে মিলছে পছন্দের দেশে যাওয়ার জন্য বিমানের ফ্লাইট শিডিউল। সংস্থাটির কিছু অসাধু কেবিন ক্রুর বিরুদ্ধে উঠেছে এ অভিযোগ। সম্প্রতি বিমানের এক অনুসন্ধানে মিলেছে এই অভিনব ফ্লাইট কেনাবেচার তথ্য। এ ঘটনায় ৫৮ জন কেবিন ক্রুকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আরো কমপক্ষে ৪০ জনকে নোটিশ

সৎ-নীতিবান অফিসাররাই উচ্চতর পদোন্নতির দাবিদার : প্রধান উপদেষ্টা
‘সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৪’ আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। রোববার (৬ আগস্ট) সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ উদ্বোধন করেন। প্রথম পর্বের এই পদোন্নতি পর্ষদে বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল ও লেফটেন্যান্ট কর্নেল পদবির যোগ্য কর্মকর্তারা পরবর্তী পদোন্নতির জন্য বিবেচিত হবেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের






