
সিএসবি টেলিভিশন সম্প্রচারে বাধা নেই: হাইকোর্ট
বেসরকারি সিএসবি টেলিভিশন সম্প্রচার বন্ধ করার সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। এরফলে সম্প্রচারে বাধা কাটল সিএসবির। সোমবার (২৩ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এ আদেশের ফলে সিএসবি টিভির সম্প্রচারে আসতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এদিন আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন

ডিবি হারুনের আটকে দেওয়া ‘ইয়াসমিন’–এর কাজ আবার শুরু
দিনাজপুরে দলবদ্ধ ধর্ষণের শিকার ইয়াসমিনের জীবন নিয়ে আমি ইয়াসমিন বলছি নামে সিনেমা বানাচ্ছেন সুমন ধর, এমন একটা খবর বছরের ৫ ফেব্রুয়ারি ছাপা হয়। ‘অনন্যা, হাসনার পর ইয়াসমিন’ শিরোনামে খবরটি প্রকাশের দিনই পরিচালকের কাছে একটি নম্বর থেকে একাধিকবার ফোন আসে। অপরিচিত নম্বর, তাই তিনি ধরেননি। পরদিন আরেকটা নম্বর থেকে ফোন। দুইদিন

নামাজ পড়ার সময় সুরা আগে-পরে হলে কী করবেন
সুরা ফাতিহার পর প্রথম রাকাতে সুরা ইখলাস পড়ে পরের রাকাতে সুরা ফালাক বা সুরা নাস পড়া যাবে কি? নামাজে সুরা ‘আগে-পরে’ পড়ার ক্ষেত্রে ধারাবাহিকতা কি আবশ্যক? নামাজে সুরা ফাতিহা পড়ার পর ফরজ কিংবা নফল নামাজের ক্ষেত্রে অনেকে একাধিক সমস্যায় পড়েন। ইচ্ছাকৃতভাবে ধারাবাহিকতা রক্ষা না করে সুরা বা কিরাত পড়া মাকরুহ।

ঢাকায় সপ্তায় সাত দিনই বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া
রাজধানীতে সাপ্তাহিক ছুটির দিনসহ সাতদিনই গণপরিবহনে শিক্ষার্থীরা হাফ পাস সুবিধা পাবেন বলে জানিয়েছেন ঢাকা পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল আলম। সোমবার (২৩ সেপ্টেম্বর) ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট অডিটোরিয়ামে পরিবহন মালিক ও শ্রমিকদের এক সচেতনতামূলক সেমিনারে তিনি এ কথা বলেন। সাইফুল আলম বলেন, আজ থেকে ঢাকা মহানগর এলাকায় ইউনিফর্ম অথবা ছবিযুক্ত পরিচয়পত্র

যেভাবে ‘প্রিন্স’ হয়ে ওঠেন ডিবি হারুন
ক্ষমতার গরমে উড়তেন সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশীদ। তাঁর ওপরের কর্মকর্তাদেরও তাঁকে সমীহ করে চলতে হতো। কখনোই চাকরি বিধিমালার তোয়াক্কা করতেন না। জড়িয়েছেন অনিয়ম ও দুর্নীতিতে। বাড়ি ও জমি কেনা নেশা হয়ে গিয়েছিল তাঁর। জমি, বাড়ি, ফ্ল্যাট, রিসোর্ট কী নেই তাঁর? ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া থেকে আরো অসংখ্য অভিযোগ তাঁর বিরুদ্ধে।

বাংলাদেশের নতুন প্রেক্ষাপট বিশ্বসভায় তুলে ধরার বড় সুযোগ
জাতিসংঘে বাংলাদেশের সদস্যপ্রাপ্তির ৫০ বছর, অন্যদিকে ছাত্র-জনতার অভ্যুত্থানের পরবর্তী নতুন প্রেক্ষাপট- এই দুই বাস্তবতায় এবারের জাতিসংঘ অধিবেশনকে বেশ তাৎপর্যপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে বাংলাদেশের জন্য। জাতিসংঘের প্রধান নীতিনির্ধারণী প্ল্যাটফর্ম সাধারণ পরিষদ, যেখানে সব সদস্য রাষ্ট্র প্রতিনিধিত্ব করে সমান মর্যাদা নিয়ে। ১০ সেপ্টেম্বর নিউইয়র্কে শুরু হয়েছে ৭৯তম সাধারণ অধিবেশন। বৈশ্বিক এ

সিন্ডিকেটের অভিযোগ, নিজেদের অবস্থান জানালো ওমান দূতাবাস
ওমানের বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগের ব্যাখ্যা দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ। সোমবার (২৩ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে দূতাবাসের বক্তব্য তুলে ধরা হয়। এতে বলা হয়, সম্প্রতি সোশ্যাল মিডিয়া ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে দূতাবাসের পাসপোর্ট ও ভিসা উইংয়ের স্থানীয়ভিত্তিক গাড়িচালক কাম বার্তাবাহক জনাব নিজাম উদ্দিনকে চাকরিচ্যুতির পরে দূতাবাসের কয়েকজন

ব্যাংকের ভেতর থেকে প্রবাসী নারীর টাকা ছিনতাই
বরগুনার তালতলীতে এক প্রবাসী নারীর উত্তোলন করা ২৬ হাজার টাকা ব্যাংকের ভেতর থেকেই ছিনতাই হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে তালতলী থানায় একটি লিখিত অভিযোগ করেন ভুক্তভোগী সালমা আক্তার। এর আগে রোববার সকাল সাড়ে ১০টার দিকে তালতলী অগ্রণী ব্যাংক শাখায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সালমা আক্তার উপজেলার

হিজাবের স্বাধীনতা পাচ্ছেন সেনাবাহিনীর নারী সদস্যরা
বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মরত নারী সদস্যরা চাইলে এখন থেকে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরতে পারবেন। এই বিষয়ে সেনা কর্তৃপক্ষ নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে এবং সম্প্রতি এক অফিস আদেশের মাধ্যমে তা জানানো হয়েছে। আগে ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার ক্ষেত্রে যে বিধিনিষেধ ছিল, তা তুলে নেওয়া হয়েছে। নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরা এখন

সাবেক এমপির ছেলের শ্বশুর বাড়ি যেন ‘বিদেশি মুদ্রার বাজার’
রাজধানীর উত্তরা এলাকার একটি বাড়ি থেকে নগদ এক কোটি ১৬ লাখ ৪৫ হাজার ৫০০ টাকা ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় দুটি প্রাইভেটকার জব্দ করা হয়। সোমবার (২৩ সেপ্টেম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- শাহজাদা





