
ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের জাতীয় বীর ঘোষণা করতে রুল
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র জুলাই-আগস্টে নিহতদের জাতীয় বীর কেন ঘোষণা করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিচারপতি কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। একইসঙ্গে নিহতদের পরিবারকে মুক্তিযোদ্ধা পরিবারের ন্যায় আর্থিক সুযোগ-সুবিধা দিতে কেন নির্দেশ দেওয়া হবে

আপন খালাতো ভাইয়ের মেয়ে কি মাহরাম?
মাহরাম শব্দটি আরবি হারাম শব্দ থেকে এসেছে। ইসলামি পরিভাষায় যাদেরকে বিয়ে করা হারাম বা অবৈধ এবং দেখা করা বা দেখা দেওয়া জায়েজ বা বৈধ, তাদেরকে মাহরাম বলা হয়। রক্ত সম্পর্কীয় আত্মীয়তা, স্তন্যদানের সম্পর্ক এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে নারী পুরুষ পরস্পরের মাহরাম হয়। পরস্পরের সাথে দেখা দেওয়া জায়েজ হয়। আপন ভাইয়ের

সীমান্তে বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি
অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ সীমান্তে এক বিএসএফ সদস্যকে আটক করেছে বিজিবি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিজিবি ৪২ ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল আহসানুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ব্যাটালিয়নের আওতাধীন ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ সীমান্তে বিজিবির চাঁন্দেরহাট ক্যাম্পের কাছে আজ সকাল ১১টার দিকে বিএসএফ সদস্য উপকুমার দাসকে আটক করেছেন তারা।

সময় না মেলায় মোদি-ইউনূস বৈঠক হয়নি
সময় না মেলায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক হয়নি বলে জানিয়েছেন দিল্লির পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। স্থানীয় সময় সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি এমনটি জানান। এর আগে কিছু গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মোদি এই বৈঠক করতে রাজি ছিলেন না। এ বিষয়ে প্রশ্ন

লেবাননের টেলিকম নেটওয়ার্ক কি নিয়ন্ত্রণে নিলো ইসরাইল
টেলিকম নেটওয়ার্কের মাধ্যমে দক্ষিণ লেবানন ও বৈরুতের কিছু অংশের বাসিন্দাদের এলাকা ছাড়ার বার্তা দিয়েছে ইসরাইল। গতকাল সোমবার এ ধরনের সতর্কবার্তা দেয়া হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে হামলা করে ইসরাইল। এতে ২৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছে। এ ঘটনার পর সন্ধ্যার দিকে ইসরাইল ঘোষণা করে যে তারা বৈরুতে বোমা হামলা

কাতার এয়ারওয়েজের যাত্রীদের জন্য দুঃসংবাদ
লেবাননের রাজধানী বৈরুতগামী ফ্লাইট স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) কাতারের জাতীয় এয়ারলাইন্স এ ঘোষণা দেয়। স্থগিত সময়ে বৈরুত থেকেও কোনো ফ্লাইট আকাশে উড়বে না। এক বিবৃতিতে কাতার এয়ারওয়েজ জানায়, সাময়িকভাবে বৈরুতগামী ফ্লাইট স্থগিত করা হয়েছে। আগামী বুধবার (২৫ সেপ্টেম্বর) পর্যন্ত এ স্থগিতাদেশ থাকবে। এ সময়ে রাফিক হারিরি আন্তর্জাতিক

বড় সুখবর ব্রডব্যান্ড ইন্টারনেটের গতি নিয়ে
বড় সুখবর, ব্রডব্যান্ড ইন্টারনেটের গতিতে গত জুলাইয়ের চেয়ে আগস্টে ২ ধাপ এগিয়েছে বাংলাদেশ। ১৬১টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৯তম। তবে মোবাইল ইন্টারনেটের গতিও কিছুটা বাড়লেও র্যাংকিংয়ে পরিবর্তন আসেনি। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ওকলার স্পিডটেস্ট গ্লোবাল ইনডেক্স থেকে এমন তথ্য জানা যায়। এতে বলা হয়, গত জুলাইয়ের তুলনায় আগস্টে ব্রডব্যান্ড ইন্টারনেটের গতির

মালয়েশিয়ায় গ্রেপ্তার বাংলাদেশি জনশক্তি রপ্তানিকারক রিমান্ডে
মালয়েশিয়ায় সাম্প্রতিক সময়ে আলোচিত ‘কাউন্টার সেটিং’ সিন্ডিকেটের এজেন্ট সন্দেহে আফিফা ওভারসিসের স্বত্বাধিকারী আলতাব খানকে গ্রেপ্তার করেছে দেশটির দুর্নীতি দমন কমিশন। সিন্ডিকেটের আওতায় দেশটির বিমানবন্দরে কর্মরত কিছু অসাধু ইমিগ্রেশন কর্মকর্তাকে ঘুষ দেওয়ার মাধ্যমে তার পাঠানো বাংলাদেশি কর্মীদের নির্বিঘ্নে ইমিগ্রেশন পার করার অভিযোগ রয়েছে গ্রেপ্তার ওই বাংলাদেশির বিরুদ্ধে। সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে

আতঙ্কে ঘরবাড়ি ছাড়ছেন হাজারো লেবানিজ
দক্ষিণ লেবাননের শহর ও গ্রামগুলোতে হিজবুল্লাহর অবস্থান লক্ষ্য করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরাইল। হামলা থেকে বাঁচতে আতঙ্কে বাড়িঘর ছেড়ে দেশটির উত্তরের দিকে যাচ্ছে হাজার হাজার মানুষ। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যম বিবিসি জানায়, হাজার হাজার লেবানিজ তাদের বাড়িঘর ছেড়ে পালাচ্ছেন। কিছু বাসিন্দা হিজবুল্লাহর অবস্থানের কাছাকাছি এলাকাগুলো ছেড়ে যাওয়ার জন্য ইসরাইলি

‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত আটক, যা বললেন তারকারা
বাংলাদেশের আইনে নিষিদ্ধ ‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু। সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে গুলশান থানা এলাকা থেকে পুলিশ তাকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে। এ ঘটনার প্রকাশ্যে আসার পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছেন তারকা মহলের অনেকেই। সেই তালিকায় রয়েছেন পরিচালক, চিত্রনাট্য দীপংকর দীপন।





