
‘কুকুর’ সম্বোধন করে ছাত্রের পোস্ট, এক দিন পর শিক্ষকের ‘ঝুলন্ত’ লাশ উদ্ধার
টাঙ্গাইলের সখীপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষককে ‘কুকুর’ সম্বোধন করে তাঁর ছবি দিয়ে যৌন হয়রানির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেন এক শিক্ষার্থী। গতকাল সোমবার ফেসবুকে পোস্ট করার পর বিকেলে বাজারে সবার সামনে ওই শিক্ষককে অপমানও করেন। ওই ঘটনার পর মঙ্গলবার বেলা ১১টার দিকে বাড়ি থেকে ওই শিক্ষকের

সংবিধান সংস্কার কমিশনের ওয়েবসাইট চালু
সংবিধান সংস্কার কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট চালু করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়। মঙ্গলবার (৫ নভেম্বর) সংসদ সচিবালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ওয়েবসাইটের ঠিকানা- http://crc.legislativediv.gov.bd/ সংসদ সচিবালয় জানায়, সংবিধান সংস্কার কমিশনের এই ওয়েবসাইটে প্রবেশ করে সংবিধান সংস্কার বিষয়ে আগ্রহী ব্যক্তি বা সংগঠন পরামর্শ, মতামত ও

নেতানিয়াহুর শীর্ষ সহযোগী গ্রেপ্তার
বিদেশি গণমাধ্যমে গোপন তথ্য ফাঁস করার অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর এক শীর্ষ সহযোগীকে গ্রেপ্তার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলের বিরোধী নেতারা বলছেন, ফাঁস করা গোয়েন্দা তথ্য ছিল ‘ভুয়া’। আর এই কাজ ফিলিস্তিনের গাজায় যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তির লক্ষ্যে একটি সম্ভাব্য চুক্তিকে নস্যাৎ করার চক্রান্তের অংশ। তদন্তের কেন্দ্রে থাকা অভিযোগ হলো

পিওর ইট বিক্রি করে দিল ইউনিলিভার
১২০ মিলিয়ন ডলারে খাবার পানি শোধনকারী (ফিল্টার) পিওর ইট বিক্রি করে দিয়েছে ইউনিলিভার। গ্লোবাল ওয়াটার টেকনোলজি কোম্পানি এও স্মিথ কর্পোরেশন নিজেদের ওয়েবসাইটে পিওর ইট কিনে নেওয়ার কথা জানিয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, পিওর ইট অধিগ্রহণের চুক্তিটি এই বছরের শুরুতে ঘোষণা করা হয়েছিল। ২০০৪ সালে ভারতের চেন্নাইতে পিওর ইট প্রথম চালু করা হয়েছিল।

যেসব টাইগার ক্রিকেটারকে ‘দুর্ভাগা’ বললেন সাকিব
বাংলাদেশ জাতীয় দলে খেলেছেন এমন অনেক খেলোয়াড়ই বর্তমানে অনেকটা পাদপ্রদীপের বাইরে আছেন। তাদের কেউ কেউ এখনও খেলছেন, কারওবা অনানুষ্ঠানিকভাবেই বিদায় হয়েছে ক্রিকেট থেকে। তেমনই কয়েকজন ক্রিকেটারকে নিয়ে কথা বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এক সময় একত্রে খেলেছেন এমন কয়েকজন সতীর্থকে তিনি ‘দুর্ভাগা’ বলে মন্তব্য করেছেন। নিজেও ক্রিকেট ক্যারিয়ারের

আইফোন ও ম্যাক কম্পিউটারে আসছে অ্যান্ড্রয়েডের নতুন সুবিধা
অ্যাপলের তৈরি আইফোন এবং ম্যাক কম্পিউটারে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনের বিভিন্ন সুবিধা ব্যবহার করা যায় না। আর এ কারণে নিজেদের জনপ্রিয় ফাইল শেয়ারিং সুবিধা ‘কুইক শেয়ার’ আইওএস অপারেটিং সিস্টেমে চলা আইফোন ও ম্যাক কম্পিউটারের জন্য উন্মুক্ত করতে যাচ্ছে গুগল। নতুন এ সুবিধা চালু হলে অ্যান্ড্রয়েড স্মার্টফোনের আদলে দ্রুত দুটি

লেবানন থেকে রাতে দেশে ফিরবেন ১৯৯ বাংলাদেশি
লেবানন থেকে মঙ্গলবার (৫ নভেম্বর) রাতে দুই দফায় দেশে ফিরবেন ১৯৯ বাংলাদেশি। এক বার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জানায়, সরকারি উদ্যোগে আজ (৫ নভেম্বর) রাত ১২টায় আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় লেবানন থেকে চার্টার্ড ফ্লাইটে আসছেন ১৬৭ জন। এর আগে, রোববার বৈরুতের বাংলাদেশ দূতাবাস জানায়, অষ্টম দফায় লেবানন থেকে

ঢাবির ভর্তিতে মুক্তিযোদ্ধার নাতি-নাতনি ও পোষ্য কোটা বাতিলের নোটিশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তিতে মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনি কোটা, শিক্ষক-কর্মকর্তাদের সন্তানদের জন্য পোষ্য কোটা ও খোলায়াড় কোটা বাতিলের জন্য আইনি নোটিশ দেওয়া হয়েছে। এ নোটিশ পাওয়ার পাঁচ দিনের মধ্যে মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনাদের ‘সন্তানদের’ জন্য ৫ শতাংশ, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ১ শতাংশ এবং শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য ১ শতাংশ

সরকারি কর্মচারীদের নতুন ৯ নির্দেশনা দিল সরকার
কোনো অনুষ্ঠানে কোনো প্রকার স্লোগান বা জয়ধ্বনি ব্যবহারে সরকারি কর্মকর্তাদের সতর্ক করা হয়েছে। একই সঙ্গে তাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে সংশ্লিষ্ট বিষয়ে লিখিত বক্তব্য প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় সচিবদের কাছে পাঠানো এক চিঠিতে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে সব সচিবদের কাছে নয় দফা নির্দেশনা পাঠানো হয়েছে। সরকার

আয়নাঘরের চেয়েও ভয়াবহ ঘরের সন্ধান পাওয়া গেছে
আয়নাঘরের থেকেও ভয়াবহ ঘরের সন্ধান পেয়েছে গুম কমিশন, র্যাব যার তত্ত্ববধায়নে ছিল বলে জানিয়েছেন গুম কমিশনের প্রধান বিচারপতি মইনুল ইসলাম। বলেন, প্রায় ৮টির মতো ডিটেনশন বা আয়নাঘরের খোঁজ পাওয়া গেছে। মঙ্গলবার (৫ নভেম্বর) গুলশানে গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি এর কার্যক্রম বিষয়ে সংবাদ সম্মেলন এ তথ্য জানান তিনি। বিচারপতি মইনুল






