
লাইভে এসে বিষপান করলেন ৩০ লাখ টাকা নিয়ে পালানো সেই মিম!
বোর্ডারসহ বিভিন্নজনের কাছ থেকে ৩০ লাখ টাকা ধার নিয়ে পালিয়ে যাওয়া সেই মেস পরিচালক আফসানা মীম বিষপান করে আত্মহত্যা করেছেন। রোববার (২৭ অক্টোবর) রাতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এর আগে শনিবার (২৬ অক্টোবর) ফেসবুক লাইভে এসে তিনি বিষপান করেন। নিহত আফসানা মীম মধুখালী উপজেলার আড়পাড়া ইউনিয়নের আড়পাড়া গ্রামের জনৈক

কুয়েতে ছুরিকাঘাতে প্রবাসীকে হত্যা
কুয়েতের আবু হালিফা এলাকায় আনোয়ার হোসাইন (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশির লাশ উদ্ধার করেছে স্থানীয় পুলিশ। রোববার (২৭ অক্টোবর) আমানকো কোম্পানির একটি ভবনের ছাদ থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত আনোয়ার হোসাইন যশোরের সদর উপজেলার কোতোয়ালি থানার চাঁদাপাড়া গ্রামের মিকাইল মোল্লার ছেলে। তিনি কুয়েতের আমানকো কোম্পানিতে কর্মরত ছিলেন। নিরাপত্তা

বাতিল হল মুক্তিযোদ্ধাদের নাতি-নাতনির কোটা
২০২৫ শিক্ষাবর্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি নীতিমালা ও ভর্তির নির্দেশনা প্রকাশ করেছে শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট অধিদফতরগুলো। মঙ্গলবার (২৮ অক্টোবর) শিক্ষা মন্ত্রণালয় এ সংক্রান্ত নীতিমালা প্রকাশ করে। নীতিমালায় বীর মুক্তিযোদ্ধার পুত্র-কন্যাদের জন্য ৫ শতাংশ কোটা রাখা হলেও নাতি-নাতনিদের জন্য কোটা বাদ দেওয়া হয়েছে। একইভাবে একাদশ

স্ত্রীকে জবাই ও মাকে কুপিয়ে আহত করল যুবলীগ নেতা
চট্টগ্রামের চন্দনাইশে স্ত্রীকে জবাই করে হত্যা ও মাকে কুপিয়ে আহত করেছে এক যুবলীগ নেতা। সোমবার (২৮ অক্টোবর) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার হাশিমপুর ইউনিয়নের সৈয়দাবাদ এলাকায় নাসির চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত স্ত্রীর নাম বিউটি আক্তার (৩৩)। তিনি উপজেলার বৈলতলী এলাকার শফিক উল্লাহের মেয়ে। ঘাতক স্বামীর নাম জমির উদ্দিন।

আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে ফাটল, নভোচারীদের নিয়ে উদ্বেগ
মহাকাশসংক্রান্ত নানা ধরনের গবেষণা করা হচ্ছে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে (আইএসএস)। এই স্টেশনে নিয়মিত বিরতিতে মহাকাশচারীরা সফর করে বিভিন্ন ধরনের বৈজ্ঞানিক পরীক্ষা পরিচালনা করেন। কিন্তু মহাকাশে ভাসমান এই স্টেশনের বেশ কিছু স্থানে ফাটল দেখা দিয়েছে। এসব ফাটলের মধ্যে বেশ কয়েকটি আবার বেশ বড় ধরনের। আর তাই আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে অবস্থান করা

প্রবাসীদের পারিবারিক যেসব সমস্যা তীব্র হয়
আমাদের দেশের অর্থনৈতিক চাকার অন্যতম রেমিট্যান্স বা প্রবাসী আয়। এই রেমিট্যান্স প্রবাসীরা দেশে পাঠান। রেমিট্যান্সের পাশাপাশি গার্মেন্ট শিল্পও অর্থনৈতিক চাকার অতি গুরুত্বপূর্ণ অংশ। তবে ১৯৭১ সালে দেশ স্বাধীন হলেও, এত বছরেও দেশের তরুণদের বড় একটি অংশ বিদেশে শ্রমিক হিসেবে কেন যাবেন- তা নিয়ে প্রশ্ন রয়েছে। সুশাসন এই রাষ্ট্রে কখনো আসেনি।

অবশেষে ভিসা পেয়ে ভারতে যাচ্ছেন বাংলাদেশের সেরা রেইডার
প্রায় দেড় মাস আগে ভারতের প্রো কাবাডিতে নিলামে নাম উঠে বাংলাদেশের সেরা রেইডার মিজানুর রহমানের। অবশেষে নানান জটিলতা পেরিয়ে ভিসা পেয়ে বুধবার ভারতে খেলতে যাচ্ছেন তিনি। মাসের মাঝামাঝি সময়ে অনুষ্ঠিত নিলামে মিজানুরকে দাবাং দিল্লি কেসি কিনে নেয়। ১৩ লাখ টাকায় বাংলাদেশের রেইডার সেখানে খেলার সুযোগ পান। যদিও বাংলাদেশ থেকে ৮

ভারতীয় দক্ষ কর্মীদের ভিসা দিচ্ছে জার্মানি
ভারতের দক্ষ কর্মীরা যাতে জার্মানির শ্রমখাতে যুক্ত হতে পারেন, সেজন্য আরও বেশিসংখ্যক ভিসা ইস্যু করতে রাজি হয়েছে বার্লিন। দুই বছর আগে অভিবাসন ইস্যুতে একটি চুক্তি সই করেছিল জার্মানি ও ভারত। ওই চুক্তির আলোকে পেশাজীবী ও শিক্ষার্থীদের জার্মানি আসার পথ সুগম করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। সম্প্রতি, ভারতের রাজধানী নয়াদিল্লি সফর

আইফোন ১৬ বিক্রি নিষিদ্ধ করা হলো
প্রচলিত আইন না মানায় টেক জায়ান্ট অ্যাপল কোম্পানির জনপ্রিয় মোবাইল ফোন আইফোন সিরিজের সর্বশেষ সংস্করণ আইফোন ১৬-এর বেচা-বিক্রি নিষিদ্ধ করেছে ইন্দোনেশিয়ার সরকার। সোমবার রাজধানী জাকার্তায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন দেশটির শিল্প মন্ত্রণালয়ের মুখপাত্র ফেব্রি হেন্দ্রি অ্যান্টনি আরিফ। সংবাদ সম্মেলনে অ্যান্টনি আরিফ বলেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী ইন্দোনেশিয়ার কোথাও আইফোন

পাঠ্যবই থেকে বাদ যাচ্ছে শেখ হাসিনার ছবি
পাঠ্যবইয়ে বেশ কিছু পরিবর্তন আনার কথা ভাবছে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি)। যুক্ত হতে যাচ্ছে জুলাই-আগস্টের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের অধ্যায়। সেই সঙ্গে পুলিশের গুলিতে মারা যাওয়ার আবু সাঈদের নামে একটি নতুন গল্প যুক্ত করার কথা ভাবছেন সংশ্লিষ্টরা। পাশাপাশি বাদ যাচ্ছে পাঠ্যবইয়ের পেছনের প্রচ্ছদে থাকা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও





