
রেমিট্যান্স শাটডাউনের হুমকি মালয়েশিয়া প্রবাসীদের
মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার খাস্তগীরকে প্রত্যাহারের দাবি এবং ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের সিদ্ধান্তের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে প্রবাসী অধিকার পরিষদ। বুধবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় কুয়ালালামপুরের বুকিত বিনতাংয়ের এক রেষ্টুরেন্টে এই সংবাদ সম্মেলন করা হয়। তারা বলেন, ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের একদিনের নোটিশে এমআরপি পাসপোর্টের পরিবর্তে ই-পাসপোর্ট গ্রহণে বাধ্যতামূলক করা

ঢাকায় মানবাধিকার কমিশনের অফিস খুলতে দেওয়া যাবে না : হেফাজতে ইসলাম
ঢাকায় জাতিসংঘের মানবাধিকার কমিশন (ওএইচসিএইচআর)-এর অফিস খুলতে দেওয়ার সিদ্ধান্ত থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দলটির আমির আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী ও মহাসচিব মাওলানা সাজেদুর রহমান এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন। বিবৃতিতে বলা হয়, দেশে ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলজুড়ে অজস্র মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছিল।

অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ
ভিসা ছাড়া অস্ট্রেলিয়ায় প্রবেশের চেষ্টা করা ৯৭ বাংলাদেশিকে ফেরত নিতে অনুরোধ জানিয়েছেন অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী টনি ব্রুক। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে টনি ব্রুক ও তার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, নতুন সরকার আসার পর

মালয়েশিয়ায় ভবন থেকে পড়ে প্রবাসী বাংলাদেশির মৃত্যু
মালয়েশিয়ায় কাজ করতে গিয়ে ভবন থেকে পড়ে মো. আলাল উদ্দিন (২৮) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে মালয়েশিয়ার শাহ আলম এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাংলাদেশির প্রবাসী মো. আলাল উদ্দিন (২৮) কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার শাহেদল গ্রামের মো. গোলাপ মিয়ার ছেলে। মো. আলাল উদ্দিনের ছোট ভাই মো. জালাল

ছাদখোলা বাসে বাফুফের পথে চ্যাম্পিয়নরা
ছাদখোলা বাসে বাফুফের পথে রওনা হয়েছেন বাংলাদেশ সাফজয়ী নারী ফুটবলাররা। বৃহস্পতিবার দুপুর ৩টা ৫০ মিনিটের দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবনের পথে রওনা হয় তাদের বহন করা ছাদখোলা বাস। এরআগে বিমানবন্দর নামার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন সাবিনা ঋতুপর্ণারা। এবার বরণের প্রস্তুতি পরিকল্পিত ও আকর্ষনীয়। সন্ধ্যায়

যুদ্ধ পরিস্থিতির কারণে আরও ৫২ প্রবাসী ফিরছেন আজ
লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে স্বেচ্ছায় দেশে ফিরতে বৈরুতে বাংলাদেশ দূতাবাসে আবেদনকারী প্রবাসী বাংলাদেশিদের ৫২ জনের ষষ্ঠ গ্রুপটি ঢাকার উদ্দেশে রওয়ানা করেছে। বৈরুতে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, তাদের বহনকারী বিমানটি ৩১ অক্টোবর (বৃহস্পতিবার) সকাল ৭টা ২০ মিনিটে বৈরুত রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর

ইসকন নেতাসহ ১৯ জনের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা
চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকার উপর হিন্দুত্ববাদের গেরুয়া পতাকা উত্তোলনের ঘটনায় ইসকন চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক চন্দন কুমার ধর প্রকাশ চিম্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে প্রধান আসামি করে ১৯ জনের নামে মামলা দায়ের করা হয়েছে। রাষ্ট্রদ্রোহ মামলার অভিযোগ আনা হয়েছে। এ ঘটনায় ইতোমধ্যে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে

আজকের সোনার দাম (৩১ অক্টোবর)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

সাবেক ২ এমপি ও ইউনিয়ন ব্যাংকের এমডির দেশত্যাগে নিষেধাজ্ঞা
ইউনিয়ন ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এবিএম মোকাম্মেল হক চৌধুরী, বগুড়া-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মো. নুরুল ইসলাম তালুকদার এবং ঢাকা-১৮ আসনের সাবেক এমপি মোহাম্মদ হাবিব হাসান, তার স্ত্রী শামিমা হাবিব, দুই সন্তান আবুর হাসান তানিম ও সনিয়া হাসান তন্নির দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ

‘মোহাম্মদপুরে বাড়ির ছাদে জবাই করে হত্যা’ ভাইরাল ভিডিও সম্পর্কে যা জানা গেল
মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটি সত্য নয়। বৃহস্পতিবার (৩১ অক্টোবর) মোহাম্মদপুরের সেনা ক্যাম্পে কর্মরত নাম প্রকাশে অনিচ্ছুক মেজর এ তথ্য জানান। তিনি জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মোহাম্মদপুরে বাড়ির ছাদে একজনকে জবাই করে হত্যা’ শিরোনামে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেটি সত্য





