
এখনও আমিরাতের জেলে বহু বাংলাদেশি
বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে গত জুলাইয়ে আমিরাতে বিক্ষোভ করায় আটক হন বহু প্রবাসী। তাদের মধ্যে ১১৪ জন সাধারণ ক্ষমা পেয়ে দেশে ফিরলেও দেশটির কারাগারে এখনও আটকা আছেন অর্ধশতাধিক প্রবাসী। ধীর গতির কূটনৈতিক তৎপরতায় তাদের মুক্তির বিষয়ে আশার আলো দেখছেন না বলে একটি গণমাধ্যমের প্রতিবেদনে অভিযোগ তুলেছেন প্রবাসীরা।

৩৫ আন্দোলনের মাস্টারমাইন্ডের দুধ দিয়ে গোসল
চাকরিতে আবেদনের বয়সসীমা ৩০-৩২ বৃদ্ধি করে গেজেট প্রকাশ করায় বর্তমান সরকারকে ধন্যবাদ জানিয়ে গেজেট দুধে চুবিয়ে সেই দুধ দিয়ে গোসল করে কমিটি বিলুপ্ত করে ৩৫ আন্দোলন থেকে বিদায় নিয়েছেন আন্দোলনের মাস্টারমাইন্ড ও আহ্বায়ক শরিফুল হাসান শুভ। মঙ্গলবার (১৯ নভেম্বর) দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল প্রাঙ্গণে দুধ দিয়ে গোসল করা কর্মসূচি

৮১ বছর পর কুমিল্লা থেকে ২৪ সেনার দেহাবশেষ ফিরিয়ে নিচ্ছে জাপান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে নিহত ২৪ জন সেনার দেহাবশেষ কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি থেকে ফিরিয়ে নিচ্ছে জাপান। সমাধি খনন ও যাচাই-বাছাই শেষে দেহাবশেষ নিতে কাজ করছে জাপানের একটি বিশেষজ্ঞ দল। এ বিষয়ে যৌথভাবে কাজ করছে জাপান ও কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন। সংশ্লিষ্টরা জানান, কুমিল্লার ময়নামতি ওয়ার সিমেট্রি (যুদ্ধসমাধি) থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধে

২৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাংলাদেশ ব্যাংক আগামী ২০২৫ সালের জন্য ছুটির তালিকা প্রকাশ করেছে। নতুন বছরের জন্য ছুটি থাকবে ২৭ দিন। এ ছুটি সব তফসিলি ব্যাংকের জন্য প্রযোজ্য হবে। বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব সাইড সুপারভিশন থেকে রবিবার (১৭ নভেম্বর) এটি প্রকাশ করে সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা ও প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে। নতুন তালিকা

এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে: সাবেক খাদ্যমন্ত্রী
‘এই দিন দিন না, সামনে ভালো দিন আসবে। সব দিন তো এক রকম যায় না।’ এজলাসে দাঁড়িয়ে এমন মন্তব্য করেছেন সাবেক খাদ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কামরুল ইসলাম। মঙ্গলবার (১৯ নভেম্বর) নিউমার্কেট থানার ব্যবসায়ী ওয়াদুদ হত্যা মামলায় রিমান্ড শুনানির সময়ে তিনি এমন কথা বলেন। এদিন সকাল ৯টার দিকে গ্রেফতার

মার্কিন বাহিনীতে বন্ধ হতে পারে নারী সেনা নিয়োগ
অভ্যন্তরীণ রাজনৈতিক অঙ্গনে অনেকটা নারীবিদ্বেষী বলেই পরিচিত রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে নারীদের গর্ভপাত, সমকামিতা ও ট্রান্সজেন্ডার ইস্যুতে বেশ রক্ষণশীল দৃষ্টিভঙ্গির জানান দিয়েছেন নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট। এর মধ্যেই নতুন করে বিতর্ক উঠেছে দেশটির সামরিক বাহিনীতে নারী সেনাদের অংশগ্রহণ ও ভূমিকা নিয়ে। এমন বিতর্কের মূলে রয়েছে ট্রাম্প প্রশাসনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রধান

ওমানের জাতীয় দিবসের এক্সক্লুসিভ ছবি
ওমানবাসী উৎসবে মেতে উঠেছে তাদের দেশের ৫৪তম জাতীয় দিবস উদযাপনে। এই বিশেষ দিনটিতে সারা দেশে নানা আয়োজনের মধ্য দিয়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। দেশের নাগরিকদের পাশাপাশি বিদেশে বসবাসরত ওমানি প্রবাসীরাও এই দিনটিকে এক অনন্য আনন্দের উপলক্ষ হিসেবে পালন করছে। জাতীয় দিবসের শুভ উপলক্ষে সুলতান হাইথাম বিন তারিক একটি মানবিক উদ্যোগ গ্রহণ

বাংলাদেশ–ভারত সীমান্তে ৪.৩৬ কোটি রুপি মূল্যের স্বর্ণ উদ্ধার, আটক ১
বাংলাদেশ–ভারত আন্তর্জাতিক সীমান্তে বিপুল পরিমাণ স্বর্ণ উদ্ধার করেছে সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার তেঁতুলবেরিয়া সীমান্ত চৌকির অধীনে ৫ নম্বর ব্যাটালিয়নের জওয়ানরা এই স্বর্ণ বাজেয়াপ্ত করেছে। ওই স্বর্ণের চালানটি বাংলাদেশ থেকে ভারতে পাচার করা হচ্ছিল। বিএসএফ এক বিবৃতিতে জানিয়েছে, নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে, সোমবার তেঁতুলবেরিয়া সীমান্ত চৌকি

বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার বেশি এখন যুক্তরাষ্ট্রে, কমেছে ভারতে
গত জুলাই-আগস্টের আন্দোলনের পর দেশের পরিবর্তিত পরিস্থিতির প্রভাব পড়েছে বিদেশে বাংলাদেশি ক্রেডিট কার্ড ব্যবহারের ক্ষেত্রেও। জুলাইয়ের আগে বাংলাদেশের ক্রেডিট কার্ডের সবচেয়ে বেশি ব্যবহার হতো ভারতে। তবে দেশের রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের পর গত তিন মাসে ভারতে বাংলাদেশি ক্রেডিট কার্ডের ব্যবহার কমেছে। আর এই সময়ে বাংলাদেশিদের ক্রেডিট কার্ড ব্যবহারের শীর্ষ দেশে উঠে

পুরুষের অধিকারের জন্য লড়ছেন যেসব নারীরা
কলকাতা লাগোয়া দমদমের বাসিন্দা তুহিন ভট্টাচার্য আমাকে বছর কয়েক আগে নিয়ে গিয়েছিলেন তার বাড়ির কাছে সেই রেললাইনের ধারে, যেখানে তিনি ট্রেনের নিচে ঝাঁপ দিতে গিয়েছিলেন। তুহিন তার আগে আরও দুবার চেষ্টা করেছেন নিজের জীবন শেষ করে দেওয়ার। কিন্তু পারেননি। ফিরে এসেছেন প্রতিবারই। তুহিন বলছিলেন, বৈবাহিক জীবনের সেই চরম অশান্ত সময়ে





