
গুলিবিদ্ধ অভিনেতা গোবিন্দা, নেওয়া হয়েছে হাসপাতালে
নিজের রিভলভারের গুলিতে আহত হয়েছেন বলিউড অভিনেতা গোবিন্দা। গুলিবিদ্ধ অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই সূত্রে জানা গেছে, মঙ্গলবার সাতসকালে শুটিংয়ে বের হওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। অভিনেতার পায়ে গুলি লেগেছে। সেটাও আবার নিজের রিভলভার থেকে। এরপরই তড়িঘড়ি তাকে মুম্বাইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এদিন ভোর

ওমানি মুদ্রার আজকের রেট (০১ অক্টোবর)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

দুমাসে বিদেশি ঋণ পাওয়ার চেয়ে বেশি পরিশোধ করেছে বাংলাদেশ
চলতি অর্থবছরের জুলাই ও আগস্ট মাসে দেশে আসা বিদেশি ঋণের চেয়ে আগে নেয়া বিদেশি ঋণের কিস্তি পরিশোধে বাংলাদেশের খরচ হয়েছে বেশি অর্থ। দুমাসের বিদেশি ঋণ পরিস্থিতি সম্পর্কে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। এতে বলা হয়, গত জুলাই ও আগস্ট মাসে দেশে ৪৫ কোটি ৮২ লাখ

আজ থেকে বিমানবন্দরের আশপাশ ‘নীরব এলাকা’
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর-দক্ষিণে দেড় কিলোমিটার এলাকাকে ‘নীরব এলাকা’ হিসেবে আগেই ঘোষণা করা হয়েছিল। আজ থেকে এটি কার্যকর হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) বিমানবন্দর এলাকায় এটি কার্যকর করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ের সামনে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন, আনসার সদস্যসহ অন্যান্যরা কাজ করছেন। এছাড়াও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনগুলো

আজ থেকে শাহজালালে সাড়ে তিন ঘণ্টা করে ফ্লাইট ওঠানামা বন্ধ
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের রানওয়ে মঙ্গলবার থেকে ১৪ অক্টোবর প্রতিদিন রাতে সাড়ে তিন ঘণ্টা করে বন্ধ থাকবে। রক্ষণাবেক্ষণ কাজের জন্য এই রানওয়ের কার্যক্রম ও ফ্লাইট অপারেশন বন্ধ থাকবে। বিমান বন্দরটির নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। কামরুল ইসলাম জানান, আগামী ১৪ দিন রাত ১টা থেকে

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় প্রবাসী বাংলাদেশি অধ্যাপক
বিশ্বের সেরা বিজ্ঞানীর তালিকায় আবার-ও মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি অধ্যাপক সাইদুর রহমান। অসাধারণ গবেষণা কর্মের জন্য ২০২৪ সালে স্ট্যানফোর্ড-এলসেভিয়ায়ের বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় মালয়েশিয়ার বিজ্ঞানীদের মধ্যে এনার্জি বিষয়ক গবেষণা ক্ষেত্রে প্রথম স্থান অর্জন করেছেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও নেদারল্যান্ডসভিত্তিক বিশ্বের প্রথম সারির চিকিৎসা ও বিজ্ঞানবিষয়ক নিবন্ধ প্রকাশনা সংস্থা

আসছে টানা ৩ দিনের ছুটি
দুর্গাপূজার বিজয়া দশমীর ছুটিসহ সরকারি চাকরিজীবীদের টানা তিনদিন ছুটি উপভোগ করার সুযোগ রয়েছে। ১৩ অক্টোবর রোববার, আগের দুদিন শুক্র ও শনিবার থাকায় টানা ৩ দিন ছুটি কাটাতে পারবেন তারা। সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, দেশের সব সরকারি ও আধা-সরকারি অফিস এবং সংবিধিবদ্ধ স্বায়ত্তশাসিত ও আধা-স্বায়ত্তশাসিত সংস্থায় এ ছুটি পালন করা হবে। তবে

সাবেক স্বামী পুনরায় বিয়ে করায় বাড়িতে আগুন দিলেন নারী
তিন বছর আগে, দাম্পত্য জীবনে ঝগড়ার জেরে স্বামী আদনান প্রথম স্ত্রী সালেহাকে তালাক দিয়েছিলেন। পাঞ্জাবের গুজরানওয়ালায় প্রাক্তন স্ত্রীর কাছে খবর আসে তার স্বামী পুনরায় বিয়ে করেছেন। এই তথ্য তিনি ভালোভাবে নিতে পারেননি তিনি। তাই, অনেকটা ক্ষোভের বশে তিনি সাবেক স্বামীর ঘরে দেন আগুন জ্বালিয়ে। এই ঘটনাটি ঘটেছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে।

সাবেক সংসদ সদস্য জ্যাকব গ্রেপ্তার
সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল জ্যাকবকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সাভার থানার মামলায় তাকে রাজধানীর গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১ অক্টোবর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার (ডিসি) তালেবুর রহমান। তিনি বলেন, সাভার থানার মামলায় সাবেক এমপি আব্দুল্লাহ আল জ্যাকবকে

যুক্তরাষ্ট্রে ১০০ মরদেহ উদ্ধার, নিহতের সংখ্যা ছাড়াতে পারে ৬০০
আটলান্টিক মহাসাগরে উদ্ভূত ঘূর্ণিঝড় হেলেনের আঘাতের পর যুক্তরাষ্ট্রের দক্ষিণপশ্চিমাঞ্চলীয় ৬ অঙ্গরাজ্যেে এ পর্যন্ত অন্তত ১০০ জন প্রাণ হারিয়েছেন। তবে ওয়াশিংটনের আশঙ্কা, নিহতের সংখ্যা ৬০০ ছাড়াতে পারে। সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই আশঙ্কা জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের স্বরাষ্ট্র বিষয়ক উপদেষ্টা লিজ শেরউড-র্যান্ডওয়েল। তিনি জানান, দুর্যোগ মোকাবিলা দপ্তরের উদ্ধারকর্মীরা এ






