
আজকের সোনার দাম (০২ অক্টোবর)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ইসরায়েলে ইরানের হামলার পর জরুরি বৈঠকে বসছে জাতিসংঘ
ইসরায়েলের ভুখণ্ডে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পর মধ্যপ্রাচ্য নিয়ে জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। স্থানীয় সময় বুধবার সকাল ১০টায় নিউইয়র্কে জাতসংঘের সদর দপ্তরে এ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। এদিকে জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলে দূত ড্যানি ড্যানন এক চিঠিতে ইরানের বিরুদ্ধে অভিযোগ

ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কী প্রভাব পড়বে বাংলাদেশে?
ইসরাইলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, আর পাল্টা জবাব দেয়ার হুমকি ইসরাইলের। চলমান লেবানন-ইসরাইল-ইরান ইস্যুতে ফের উত্তাল মধ্যপ্রাচ্যে। এ সংকট বাংলাদেশের ওপরও নানামুখী প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ফিলিস্তিনের গাজা ও লেবাননে ইসরাইলি হত্যাযজ্ঞের প্রতিশোধ এবং হামাস, হিজবুল্লাহ ও ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নেতাদের গুপ্তহত্যার জবাবে ইসরাইলে ক্ষেপণাস্ত্র হামলা

আরও বাড়ল এলপি গ্যাসের দাম
ভোক্তা পর্যায়ে আরেক দফা বাড়ানো হলো তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। সেপ্টেম্বর মাসের তুলনায় অক্টোবর মাসের জন্য ১২ কেজি সিলিন্ডারের দাম ৩৫ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৫৬ টাকা নির্ধারণ করা হয়েছে। বুধবার (২ অক্টোবর) দাম বাড়ানোর নতুন ঘোষণা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। এদিন সন্ধ্যা ৬টা থেকেই নতুন এ

ইসরায়েলি আগ্রাসনের মাঝে লেবাননে কেমন আছেন প্রবাসীরা?
লেবাননে ইসরায়েলি বাহিনীর অব্যাহত হামলার কারণে প্রবাসীদের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। জীবন বাঁচাতে আড়াই হাজার প্রবাসী অবস্থান নিয়েছে দেশটির আশ্রয়কেন্দ্রে। এরই মধ্যে আহত হয়েছেন ৫ জন। তবে সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন বৈরুতের বাংলাদেশ দূতাবাস। এদিকে, প্রবাসীদের তথ্য প্রতিনিয়ত পররাষ্ট্র মন্ত্রণালয়কে অবহিত করা হচ্ছে বলে জানিয়েছে দূতাবাস। একটি মাত্র

সৌদিতে সিলিন্ডার বিস্ফোরণে প্রাণ গেল প্রবাসীর
সৌদি আরবে সিলিন্ডার বিস্ফোরণে কিশোরগঞ্জের ভৈরব উপজেলার রায়হান মিয়া (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে ওইদিন বিকালে সৌদি আরবের দাম্মাম শহরে এই সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে। মৃত রায়হান মিয়া উপজেলার পৌর শহরের জগন্নাথপুর এলাকার মো. মতিউর রহমানের ছেলে। বুধবার

প্রবাসীর মোটরসাইকেলে বিড়াল আহত, প্রায় ৬ লক্ষ টাকা জরিমানা
মোটরসাইকেল চালানোর সময় বিড়ালকে আহত করার অভিযোগে মনোতোষ (৪১) নামের এক বাংলাদেশির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে মালয়েশিয়ার শাহ আলম দায়রা আদালত। স্থানীয় সময় বুধবার (২ অক্টোবর) আদালতে অভিযুক্ত আসামিকে অভিযোগ পড়ে শোনানো হয়। তবে বিচারক রাসিহাহ গাজালির সামনে অভিযোগ পড়ে শোনানোর পর অভিযুক্ত মনোতোষ (৪১) নিজেকে নির্দোষ দাবি করেন। অভিযোগে

ডিসি পদ নিয়ে সচিবালয়ে হট্টগোল : শাস্তি পাচ্ছেন যে ১৭ জন
জেলা প্রশাসক (ডিসি) পদ নিয়ে সচিবালয়ে হট্টগোলের ঘটনায় ১৭ জন উপ-সচিবকে শাস্তি দেওয়ার সুপারিশ করেছে এ ঘটনায় গঠিত কমিটি। সংশ্লিষ্ট সূত্রে তাদের নাম পাওয়া গেছে। জানা গেছে, স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব এম এ আকমল হোসেন আজাদের নেতৃত্বে তদন্ত কমিটি আট জনকে গুরুদণ্ড, চার জনকে লঘুদণ্ড ও পাঁচ জনকে তিরস্কারের শাস্তি

কারাগারে মাহমুদুর রহমান, যা বললেন আসিফ নজরুল
সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দণ্ডপ্রাপ্ত আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত। এ নিয়ে নানা মহলে আলোচনা-সমালোচনা হচ্ছে। অনেকে প্রশ্ন তুলেছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুলের ভূমিকা নিয়েও। এর পরিপ্রেক্ষিতে এক ভিডিও বার্তায় এ নিয়ে কথা বলেছেন

ইসরাইলের ‘সমস্ত অবকাঠামোতে’ হামলার হুঁশিয়ারি ইরানের
তেহরানের বিরুদ্ধে ইসরাইল যদি কোনো প্রতিশোধমূলক পদক্ষেপ নেয়, তবে ইসরাইলের সমস্ত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে হামলা চালাবে ইরান। ইরানের সশস্ত্র বাহিনীর যুগ্ম প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এই ঘোষণা দিয়েছেন। তিনি বলেন, যদি (ইসরাইল)এই ধরনের অপরাধ অব্যাহত রাখে বা আমাদের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে কিছু করতে চায়, তাহলে আজকের রাতের






