
প্রবাসীকে পিটিয়ে হত্যা করল কিশোর গ্যাংয়ের গ্রুপ
তিতাসে ওমরপুর গ্রামের সোবাহান ভুইয়ার ছেলে কুয়েত প্রবাসী স্বপন ভুইয়াকে পিটিয়ে হত্যা করেছে কিশোর গ্যাংয়ের একটি গ্রুপ। ঘটনাটি ঘটেছে কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর ইউনিয়নের ওমরপুর গ্রামে। জানা যায়, ওমরপুরস্থ ভুইয়া বাড়ী সংলগ্ন মো. জাকির হোসেনের দোকানের সামনে রাস্তায় গত ৩১ অক্টোবর আনুমানিক রাত ১০টায় ডেকে এনে বেদম প্রহারের মাধ্যমে স্বপনকে

বাংলাদেশে আজারবাইজানের দূতাবাস খোলার আশ্বাস
আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ বলেছেন, তার দেশ বাংলাদেশের সম্পর্ক আরও গভীর ও জোরদার করবে এবং দ্বিপাক্ষিক সম্পর্ক নতুন উচ্চতায় নিয়ে যাবে। তার দেশ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী এবং ঢাকায় একটি দূতাবাস খোলার সম্ভাবনা খুঁজে দেখছে। কপ-২৯ জলবায়ু সম্মেলনের সাইডলাইনে বৃহস্পতিবার (নভেম্বর ১৪) আজারবাইজানের রাজধানী বাকুতে কপ-২৯ জলবায়ু সম্মেলন ভেন্যুতে সফররত বাংলাদেশের

ডাক্তারকে ছুরিকাঘাত,চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
ভারতের দক্ষিণ শহর চেন্নাইয়ে এক ডাক্তারকে ছুরিকাঘাতের শিকার হয়েছে।সারা দেশব্যাপী চিকিৎসকদের নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ সৃষ্টি হয়েছে।এই ঘটনায় বিশেষ উদ্বেগজনক কারণ এর আগেও বহু ডাক্তার কর্মস্থলে আক্রান্ত হয়েছেন।এখন এই ধরনের হামলা থেকে সুরক্ষিত থাকা নিয়ে প্রশ্ন উঠেছে। বুধবার(১৩ নভেম্বর) ঘটনাটি ঘটে যখন সরকারী হাসপাতালে কর্মরত অঙ্কোলজিস্ট ডক্টর বালাজি জগন্নাথন এক

ভারতের দরজা বন্ধ, মালদ্বীপ-থাইল্যান্ডের ফ্লাইটে পর্যটকদের চাপ
চলতি বছরের ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে বাংলাদেশিদের জন্য পর্যটক ভিসা বন্ধ রেখেছে ভারত সরকার। ভিসা কবে চালু হবে এ বিষয়ে কোনো আশ্বাস পাওয়া যায়নি। বাংলাদেশ থেকে প্রতি বছরই সর্বোচ্চ সংখ্যক পর্যটক ভারতের কলকাতা, দিল্লি, দার্জিলিং, সিকিম, মেঘালয়ে যেতেন। তবে ভিসা বন্ধের কারণে দক্ষিণ এশিয়ার অন্যান্য দেশগুলোতে

বদলে যাচ্ছে র্যাব: পরিবর্তন হচ্ছে নাম, লোগো ও পোশাক
নতুন রূপে আসছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ বাহিনীর নাম, লোগো ও পোশাক পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। শুধু তা-ই নয়, নতুন আইনের খসড়া তৈরি করা হচ্ছে। বর্তমানে এই বাহিনীর জন্য আলাদা কোনো আইন নেই। এটি পরিচালিত হয় পুলিশ অধ্যাদেশ অনুসারে। র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান সম্প্রতি বলেছেন, “আমরা

পাকিস্তানের সঙ্গে নৌপথে সংযোগ শুরু, করাচি থেকে প্রথমবার এলো জাহাজ
প্রথমবারের মতো পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের নৌ পথে সরাসরি সংযোগ স্থাপিত হলো। সোমবার (১১ নভেম্বর) পাকিস্তানের করাচি বন্দর থেকে পণ্যবাহী একটি জাহাজ চট্টগ্রাম বন্দর হয়ে ইন্দোনেশিয়ার উদ্দেশে রওনা হয়েছে। জাহাজটি ছিল করাচি থেকে সরাসরি চট্টগ্রামে নোঙর করা প্রথম কোনো জাহাজ। চট্টগ্রাম বন্দর সূত্র জানায়, পানামার পতাকাবাহী জাহাজটির নাম উয়ান জিয়াং ফা

৩ মাসে ৭ বিলিয়ন ডলার রেমিট্যান্স পেয়েছে বাংলাদেশে
অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই বাড়ছে রেমিট্যান্স। যেন রেমিট্যান্সের পালে হাওয়া লেগেছে। গত তিন মাসে প্রবাসী নাগরিকদের কাছ থেকে ৭ বিলিয়ন মার্কিন ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কাজের হিসাব খতিয়ে দেখা গেছে, ‘বাংলাদেশে প্রবাসীরা গত তিন মাসে ৭.০২ বিলিয়ন মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছে’। খবর বাসসের। প্রধান

মা নেই, বাবা কারাগারে। শিশুদের দেখভাল করতে হাইকোর্টের নির্দেশ
মাত্র এক মাস আগে জন্ম নেয় সাজ্জাদ মোল্লার (১৩) যমজ দুই বোন। এক সপ্তাহ পর মারা যান মা। রাজনৈতিক মামলায় কারাবন্দি সাজ্জাদের দিনমজুর বাবা জামাল মিয়া। এতে সদ্যোজাত দুই বোনসহ তিন বোনকে নিয়ে খেয়ে না খেয়ে দিন পার করছে সাজ্জাদ। বোনদের মুখে দিতে পারছে না খাবার। পত্রিকায় এমন খবর প্রকাশিত

যুবকের পেটের ভেতর মিলল ৮টি স্বর্ণের বার!
খুলনায় পেটের ভেতর স্বর্ণের বার নিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে যাওয়ার সময় এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। এরপর তার পেটের ভেতর থেকে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা আট পিস স্বর্ণের বার উদ্ধার করা হয়। বুধবার (১৩ অক্টোবর) রাত ১১টার দিকে নগরীর সাচিবুনিয়া এলাকা থেকে ওই যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবকের নাম

পুরুষদের নিঃসন্তান থাকার পেছনে যে কারণ
সারা বিশ্বে প্রজনন হার ক্রমেই হ্রাস পাচ্ছে, যতোটা কমবে বলে অনুমান করা হয়েছিল তার চাইতেও দ্রুত কমছে। চীনে জন্মহার হ্রাস আগের সব রেকর্ড ছাড়িয়েছে। অন্যদিকে দক্ষিণ আমেরিকাজুড়ে একের পর এক দেশে জন্মের হার পূর্বাভাসের তুলনায় অনেক নেমে গিয়েছে। এমনকি মধ্যপ্রাচ্য এবং উত্তর আফ্রিকায়ও জন্মহার প্রত্যাশার চেয়ে বেশ নাটকীয় হারে কমছে।





