
৫০ লাখ ডলারের লোভ দেখিয়ে ১৭ লাখ টাকা হাতিয়ে নিল প্রতারক
যুক্তরাষ্ট্রে মারা যাওয়া কথিত ব্যক্তির বীমার পাঁচ মিলিয়ন ডলারের লোভ দেখিয়ে অভিনব উপায়ে প্রতারণার মাধ্যমে ১৭ লাখ টাকার বেশি হাতিয়ে নেওয়ার অভিযোগে এক প্রতারককে গ্রেপ্তার করেছে ডিএমপির নিউমার্কেট থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আজিজ মোল্লা। তথ্যপ্রযুক্তির সহায়তায় রোববার (১৩ অক্টোবর) সকালে রাজধানীর খিলগাঁও থানা পুলিশের সহায়তায় বনশ্রীর মডেল এজেন্সি নামের

পালানোর সময় বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেপ্তার
কানাডায় পালানোর সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একাধিক মামলার আসামি যুবলীগ নেতা ফারুক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি আল-আমিন। এর আগে শুক্রবার (১১ অক্টোবর) মধ্যরাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পুলিশ তাকে আটক করে। এরপর শনিবার (১২ অক্টোবর) দুপুরে তাকে

বিমানে যেসব জিনিস বহন করা সম্পূর্ণ নিষিদ্ধ হলো
সকল বিমানে পেজার ও ওয়াকিটকি নিষিদ্ধ করেছে দেশটি। শনিবার (১২ অক্টোবর) স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। লেবাননে সম্প্রতি প্রাণঘাতী পেজার ও ওয়াকিটকি বিস্ফোরণের কয়েক সপ্তাহ পর এমন সিদ্ধান্ত নিয়েছে ইরান। নাশকতামূলক এই বিস্ফোরণের জন্য ইসরায়েলকে দায়ী করা হয়েছিল। এক প্রতিবেদনে তুর্কি সংবাদমাধ্যম এই খবর জানিয়েছে। ইরানের বেসামরিক বিমান

এক্স থেকে আয়ের সুযোগ
ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম প্লাটফর্ম টুইটার। দায়িত্ব নিয়েই টুইটারের নাম পরিবর্তন করে ‘এক্স’ করার পাশাপাশি পুরনো নিয়মে একাধিক পরিবর্তন নিয়ে এসেছেন তিনি। সেই ধারা অব্যাহত রেখে এবার আরও বড় পদক্ষেপ নিয়েছেন তিনি। জনপ্রিয় এই সোশাল মিডিয়া প্লাটফর্ম এক্স থেকে আয়ের সুযোগ নিয়ে এবার বিভিন্ন পরিবর্তন নিয়ে আসতে চলেছে।

‘মুসলমানদের শোচনীয় অবস্থার জন্য পারস্পরিক দ্বন্দ্ব দায়ী’
মুসলমানদের শোচনীয় অবস্থার জন্য পারস্পরিক দ্বন্দ্বকে দায়ী করেছেন বিশ্বব্যাপী জনপ্রিয় ইসলামিক স্কলার ড. জাকির নায়েক। তিনি বলেছেন, বর্তমানে আমাদের মাঝে ভেদাভেদ না থাকলে আমরা বিশ্বের সবথেকে বড় পরাশক্তি হতে পারতাম। পাকিস্তানের লাহোরের ঐতিহাসিক বাদশাহী মসজিদে এক কনফারেন্সে অংশ নিয়ে তিনি এই মন্তব্য করেন। এ সময় তিনি মুসলমানদের ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ

ঘন কুয়াশায় ২ ঘণ্টা বিমান চলাচল বন্ধ
নীলফামারীতে শীতের আগমনী বার্তা জানান দিতে শুরু করছে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত হঠাৎ কুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। ঘন কুয়াশার কারণে রোববার (১৩ অক্টোবর) নীলফামারীর সৈয়দপুরে বিমানবন্দরে নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি বাংলাদেশ বিমান ও বেসরকারি কোম্পানির এয়ার এস্ট্রার দুটি ফ্লাইট। এতে ওই দুটি ফ্লাইটের সৈয়দপুরগামী প্রায় ১২০ জন যাত্রীকে নিয়ে

শত শত কোটি টাকা দিয়ে মার্কিন অস্ত্র কিনছে দুই আরব দেশ
প্রতিবেশীদের ওপর যুদ্ধ চাপিয়ে নিজেও অস্বস্তিতে আছে ইসরায়েল। যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা অস্ত্র দিয়ে তারা নিরীহ মানুষ মারছে। এবার মধ্যপ্রাচ্যের আরও দুটি দেশের কাছে শত শত কোটি টাকার অস্ত্র বিক্রির অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। ২০১৫ সালে ইয়েমেনে হামলা করে বসে সৌদি আরব। দেশটির নির্বাচিত সরকারকে হটিয়ে বিদ্রোহী ক্ষমতা দখলের পর এমন

আজকের সোনার দাম (১৩ অক্টোবর)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

মহানবীকে কটূক্তি করে ফেসবুক পোস্ট, গ্রেপ্তার ২
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তি করে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে শাহীন আলম ও লাভলু নামে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১২ অক্টোবর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশ। গ্রেপ্তারকৃত যুবক উপজেলার রাজারহাট ইউনিয়নের ফুলবাড়ী উপেন চৌকি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। আর লাভলু শাহীন আলমের সহযোগী। তার

পরপর দুই বছর অন্তঃসত্ত্বা, কলেজ অধ্যক্ষ চাকরিচ্যুত
পরপর দুই বছর অন্তঃসত্ত্বা হওয়ায় চট্টগ্রাম ইমপেরিয়াল কলেজ অব নার্সিংয়ের অধ্যক্ষকে চাকরিচ্যুত করার অভিযোগ উঠেছে। বিনা নোটিশে একদিনের মধ্যেই অধ্যক্ষ ডলি আক্তারকে চাকরিচ্যুত করা হয়। ওইদিন রাতেই তাকে বের করে দেওয়া হয় কলেজ হোস্টেল থেকে। পরে রাতে আট মাসের সন্তানসহ ওই অধ্যক্ষকে রেখে আসা হয় চট্টগ্রাম নগরীর একটি হোটেলে। বুধবার






