
সন্তানদের বাঁচাতে গিয়ে প্রাণ গেল প্রবাসী দম্পতির
সমুদ্রসৈকতে সন্তানদের বাঁচাতে গিয়ে ভাটার টানে ডুবে প্রাণ হারিয়েছেন অস্ট্রেলিয়ায় বসবাসরত বাংলাদেশি দম্পতি শহিদুল হাসান স্বপন ও সাবরিনা আহমেদ পাপড়ি। তবে তাদের দুই মেয়ে সুস্থ রয়েছেন। স্বপন খুলনা বিশ্ববিদ্যালয়ের নগর ও গ্রামীণ পরিকল্পনা (ইউআরপি) ডিসিপ্লিনের ৯৭ ব্যাচের সাবেক শিক্ষার্থী আর একই ডিসিপ্লিনের তৃতীয় ব্যাচের শিক্ষার্থী ছিলেন পাপড়ি। শনিবার অস্ট্রেলিয়ার পার্থের

সৌদি আরবে ২৩ হাজার প্রবাসী গ্রেপ্তার
সৌদি আরবে গত এক সপ্তাহে ২৩ হাজার ১৯৪ জন অবৈধ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। একাধিক ঘটনায় জড়িত থাকার কারণে তাদের গ্রেপ্তার করা হয়। যার মধ্যে রয়েছে- আবাসিক আইন লঙ্ঘন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘন। শনিবার (২৯ ডিসেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি প্রেস এজেন্সি। খবর আরব নিউজ সরকারি

দ্রুতগতিতে এসে শ্রমিকদের চাপা দিল অভিনেত্রীর গাড়ি, ঘটনাস্থলেই একজন নিহত
জনপ্রিয় মারাঠা অভিনেত্রীর গাড়ির নিচে চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। রাস্তার পাশে মেট্রো স্টেশনের কাজ করতে ছিলেন ওই শ্রমিক। গাড়ির নিচে দুইজন শ্রমিক চাপা পড়লে ঘটনাস্থালেই একজন মারা যান। অন্যজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে নেয়া হয়েছে। ভারতের মুম্বাইয়ের কান্দিভালিতে এ ঘটনা ঘটে। খবর এনডিটিভি শুক্রবার (২৭ ডিসেম্বর) রাতে শুটিং সেরে

কী হতে যাচ্ছে ৩১ ডিসেম্বর!
আগামী ৩১ ডিসেম্বরকে সামনে রেখে সোশ্যাল মিডিয়ায় একই ধরনের পোস্ট দিয়ে আলোচনা সৃষ্টি করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শনিবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। উপদেষ্টা আসিফ মাহমুদ তার ব্যক্তিগত ফেসবুক থেকে লিখেছেন, `Comrades Now or Never’। বৈষম্যবিরোধী ছাত্র

হামজার পর আলোচনায় আরেক প্রবাসী ফুটবলার
বিশ্বের নানা প্রান্তে থাকা প্রবাসী ফুটবলারদের জন্য বাংলাদেশ ফুটবল দলের দরজা উন্মুক্ত। এই সুযোগকে কাজে লাগাতে আমেরিকান প্রবাসী ২০ বছর বয়সী ফুটবলার জায়ান আহমেদ প্রস্তুতি নিচ্ছেন। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) টেকনিক্যাল ডিরেক্টর সাইফুল বারী টিটুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন জায়ান। বাফুফের কাছে আগে থেকেই জায়ানের জীবন বৃত্তান্ত এবং খেলার ভিডিও

মধ্যপ্রাচ্য নিয়ে রাসূল (সাঃ) ভবিষ্যদ্বাণীর মিল পাচ্ছেন বিশেষজ্ঞরা!
রাসূলুল্লাহ (সাঃ) বলেছেন, “কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না, যতক্ষণ না আরব ভূখণ্ড তৃণভূমিতে পরিণত হয় এবং সেখানে নদী প্রবাহিত হয়।” বিশেষজ্ঞরা বলছেন, এই ভবিষ্যদ্বাণীর সঙ্গে সাম্প্রতিক জলবায়ুর পরিবর্তনের মিল পাওয়া যাচ্ছে। জলবায়ু বিশেষজ্ঞ ড. আব্দুল্লাহ আল মিসনাদ জানিয়েছেন, চারটি কারণে আরব উপদ্বীপের শুষ্ক মরুভূমি সবুজে পরিণত হওয়ার প্রবল সম্ভাবনা

যেকারণে সচিবালয়ের সাংবাদিকদের প্রবেশ নিষেধ
সম্প্রতি সচিবালয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কথা মাথায় রেখে সাংবাদিকদের প্রবেশাধিকার নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। আজ (শনিবার) সকালে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে, এই সপ্তাহে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত কী পয়েন্ট ইন্সটলেশনের (কেপিআই) নিরাপত্তার কথা মাথায় রেখে

নববর্ষের সবচেয়ে বড় উৎসব এবার আমিরাতে
নববর্ষ উদযাপনে সংযুক্ত আরব আমিরাত এবার আয়োজন করতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে বড় আতশবাজি প্রদর্শনী। রাজধানী আবুধাবির শেখ জায়েদ ফেস্টিভ্যালে ৫০ মিনিট ব্যাপী এই মনোমুগ্ধকর শোতে ছয়টি গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ভাঙার পরিকল্পনা করেছে দেশটি। গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, এবারের উৎসবের অন্যতম আকর্ষণ হবে ৬,০০০ ড্রোনের মাধ্যমে এক অভিনব আকাশ আলোকিতকরণ। এই

মানুষের বিলুপ্তি ঘটাতে পারে এআই
কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ‘গডফাদার’ হিসাবে পরিচিত ব্রিটিশ-কানাডিয়ান কম্পিউটার বিজ্ঞানী জিওফ্রে হিন্টন সতর্ক করে দিয়ে বলেছেন, এই প্রযুক্তি আগামী ৩০ বছরে মানুষকে বিলুপ্তির দিকে নিয়ে যেতে পারে। শুধু তাই নয়, এআই অত্যধিক ক্ষমতাসম্পন্ন হয়ে ওঠায় এই প্রযুক্তির বিপরীতে মানুষকে তিন বছরের শিশু হিসাবেও তুলনা করেছেন তিনি। চলতি বছরের শুরুর দিকে পদার্থবিদ্যায়

ওমানে মাইনাস ৩ ডিগ্রি! মরুর দেশে তুষারপাতের বিরল দৃশ্য
মরুময় দেশ ওমানের তাপমাত্রা নেমে এসেছে মাইনাসে, যা দেশটির ইতিহাসে বিরল ঘটনা। জাবাল আশ শামস ও জাবাল আখদারসহ কয়েকটি পাহাড়ি এলাকায় তুষারপাতের দেখা মিলেছে। তাপমাত্রার এই চরমপদক্ষেপ দেশটির বাসিন্দাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হয়ে উঠেছে। অবশ্য, ওমানের আবহাওয়া অফিস জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২.৪ ডিগ্রি সেলসিয়াস। তবে






