
শিল্পপতির বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট
নারায়ণগঞ্জের ফতুল্লার সস্তাপুরে ঢাকা টেক্সটাইলের মালিক শিল্পপতি রেজাউল করিম মালার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। অস্ত্রধারী মুখোশ পরা ডাকাত দল জানালার গ্রিল কেটে বাসায় প্রবেশ করে। এরপর শিল্পপতির ছেলে ও ছেলের বৌয়ের হাত পা বেঁধে এলোপাতাড়ি পিটিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে সাত লাখ টাকা ও ৪০ ভরি স্বর্ণালংকার লুটে নেয়।

ওমানে বিপজ্জনক মাদকসহ ৩ প্রবাসী গ্রেপ্তার
ওমানে ২৫ কেজিরও বেশি নিষিদ্ধ ও অত্যন্ত বিপজ্জনক মাদক ক্রিস্টাল মেথসহ ৩ প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার ব্যাগের ভেতরে করে ক্ষতিকর এই মাদক পাচারের সময় কোস্টগার্ডের সহযোগিতায় তাদের আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ বিভাগ। এসময় তাদের কাছ থেকে আইস ছাড়াও ৩০ কেজিরও অধিক মারিজুয়ানা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা

ওমানসহ বন্ধ প্রায় ১২ টি শ্রমবাজার, শেষ ভরসা সৌদি
জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য নিয়ে করা গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ১২ বছরে বন্ধ হয়েছে বেশ কয়েকটি বড় শ্রমবাজার। বাংলাদেশ থেকে ওমান, বাহরাইন, ইরাক, লিবিয়া, সুদান, মালয়েশিয়া, মিশর, রোমানিয়া, ব্রুনাই ও মালদ্বীপে শ্রমিক রফতানি স্থগিত রয়েছে। এর বাইরে ইতালির শ্রমবাজারে ওয়ার্ক পারমিট যাচাইয়ের কাজে ধীরগতি চলছে। সংযুক্ত আরব আমিরাতেও

প্রবাসীদের এনআইডি সেবা আরও সহজ হচ্ছে
প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সেবা আরও সহজীকরণের লক্ষ্যে সংশ্লিষ্ট দেশেই এর আবেদন যাচাই-বাছাই করে মুদ্রণ ও বিতরণে যাওয়ার পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। সংস্থাটির কর্মকর্তারা জানিয়েছেন, বর্তমানে প্রবাসীরা এনআইডি নেওয়ার জন্য আবেদন করলে সেটির তথ্য স্থায়ী ঠিকানায় তদন্তের মাধ্যমে যাচাই-বাছাই করে করা হয়। কয়েক ধাপ পেরিয়ে সেই আবেদনে দেওয়ার তথ্যের

ভারতে বেড়াতে গিয়ে সর্বস্ব খোয়ালেন দুই বাংলাদেশি
ভারতে বেড়াতে গিয়ে সর্বস্ব খোয়ালেন দুই বাংলাদেশি পর্যটক। চলন্ত ট্রেনেই তারা খোয়ালেন ব্যাগ থেকে রুপি, টাকা, মোবাইল, স্বর্ণের অলঙ্কারসহ সবকিছু। ঘটনাটি ঘটেছে ২৪ নভেম্বর। শিলিগুড়ি পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ নভেম্বর তারিখে বাংলাদেশ থেকে ভারতে আসেন দুই বাংলাদেশি পর্যটক। পরদিন ২৪ নভেম্বর রাতে শিয়ালদহ থেকে কাঞ্চনকন্যা ট্রেনে দার্জিলিং ও

ভারতের হাতে ব্ল্যাকমেইল হওয়া বন্ধ করার সময় হয়ে গেছে
আগামী বছরের মার্চে পাকিস্তানে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিতে ভারত তাদের দল না পাঠানো নিয়েই বিতর্ক-সমালোচনা থামছে না। এর মধ্যে আরেক বিতর্ক, পাকিস্তানে আগামী পরশু থেকে শুরু হতে যাওয়া দৃষ্টিহীনদের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারত তাদের দল পাঠায়নি। এ নিয়ে আজ কথা বলেছেন পাকিস্তানের দৃষ্টিহীন ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থার (পিবিসিসি) চেয়ারম্যান সৈয়দ সুলতান শাহ্।

বিচারপতিকে ডিম ছুড়লেন আইনজীবীরা
ক’দিন ধরেই নানা ঘটনায় নৈরাজ্য চলছে। এবার তাতে যুক্ত হল সুপ্রিম কোর্টের এজলাস। ঢাকায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিচারপতি আশরাফুল কামালের দিকে ডিম ছুড়ে মেরে তাঁকে এজলাস থেকে নেমে যেতে বাধ্য করেন। বুধবার (২৭ নভেম্বর) দুপুরে বিচারপতি আশরাফুল কামালের নেতৃত্বে হাইকোর্ট এজলাসে বসেন। যখন আইটেম ১২ নম্বর চলে এ সময় একদল

সুখবর! বিশেষ অনলাইন পাস চালু করছে মালয়েশিয়া
ভ্রমণপ্রিয়দের জন্য সুখবর দিয়েছে মালয়েশিয়া। আগামী জানুয়ারি থেকে দেশটি ৩০ দিনের বেশি অবস্থান করতে চাওয়া বিদেশি নাগরিকদের জন্য বিশেষ অনলাইন পাস (ইএসপি) চালু করতে যাচ্ছে। এই ডিজিটাল পাসটি অভিবাসন সংক্রান্ত প্রক্রিয়াকে সহজতর করার পাশাপাশি প্রশাসনিক দক্ষতা বাড়াবে বলে জানিয়েছেন দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল। সোমবার (২৫ নভেম্বর) এক

ভিসা পেতে মার্কিন দূতাবাসে খালেদা জিয়া
আমেরিকার ভিসার জন্য ফিঙ্গার প্রিন্ট দিতে মার্কিন দূতাবাসে গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেলা সোয়া দুইটার দিকে তিনি দূতাবাসের উদ্দেশে বাসা থেকে রওয়ানা দেন। বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসউদ্দিন দিদার। বিএনপি সূত্র জানিয়েছে, সাবেক এ প্রধানমন্ত্রীর চিকিৎসার জন্য ডিসেম্বরে যুক্তরাজ্য ও তারপর যুক্তরাষ্ট্রে যাওয়ার

আইনজীবী হত্যার ভিডিও দেখে আটক ৬
আইনজীবী হত্যা: চট্টগ্রামে আদালত চত্বরে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যা ঘটনার ভিডিও দেখে সন্দেহভাজন ছয়জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। বুধবার (২৭ নভেম্বর) সকালে প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়। বার্তায় জানানো হয়, ভিডিও ফুটেজ থেকে ছয়জনকে শনাক্ত করা হয়েছে। সে সঙ্গে





