
প্রেমিকের সঙ্গে পালানোর সময় সড়কে প্রাণ গেল প্রেমিকার
প্রেমিকের সঙ্গে পালানোর সময় মাটিবাহী ট্রলির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে অনিমা দাস (১৭) নামে এক তরুণী নিহত হয়েছেন। এসময় মোটরসাইকেলের চালক প্রেমিক বাঁধন দাসসহ (১৯) আরও একজন আহত হয়েছেন। সোমবার (১৩ জানুয়ারি) রাত ৮টার দিকে খবর পেয়ে খেদাপাড়া পুলিশ ক্যাম্পের সদস্যরা তরুণীর মরদেহ উদ্ধার করে। এর আগে সোমবার দুপুরে উপজেলার

ওমানি মুদ্রার আজকের রেট (১৪ জানুয়ারি)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

সাবেক ডিবিপ্রধান হারুনের বিরুদ্ধে এক নারীর গুরুতর অভিযোগ
সাবেক ডিবিপ্রধান হারুন-অর-রশিদসহ কয়েকজনের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেছেন এক ভুক্তভোগী নারী। তিনি দাবি করেন, একটি মামলায় তার কাছ থেকে দুই কোটি টাকা দাবি করেন হারুন। টাকা দিতে না পারায় মামলার চার্জশিটে নাম দেওয়া হয় তার পরিবারের সদস্যদের। সোমবার (১৩ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে

হজ ভিসায় নতুন শর্ত দিল সৌদি আরব
সংক্রামক ও বিপজ্জনক রোগের সংক্রমণ প্রতিরোধে নতুন স্বাস্থ্য শর্ত আরোপ করেছে সৌদি আরব। এখন থেকে পবিত্র ওমরাহ হজ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণে গেলে মেনিনজাইটিসের টিকা বাধ্যতামূলক করা হয়েছে। সম্প্রতি সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে ওমরাহ বা ভ্রমণের উদ্দেশ্যে সৌদি আরব ভ্রমণকারী

তুরস্ক থেকে কি আসলেই ২৬ ট্যাংক কিনছে বাংলাদেশ, যা জানা গেল
ভারতীয় সংবাদমাধ্যম ‘ইন্ডিয়া টুডে’ প্রকাশিত ‘ভারতীয় সীমান্তে ড্রোন মোতায়েনের পর, বাংলাদেশ কেন তুর্কি ২৬ ট্যাংক কিনতে চায়?’ শিরোনামের সাম্প্রতিক প্রতিবেদনটি ভুয়া বলে দাবি করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। সিএ প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজ সিএ প্রেস উইং ফ্যাক্টসে পোস্ট করা এক বিবৃতিতে বলেছে, ‘প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন

টিউলিপকে বরখাস্তে প্রবল চাপের মুখে ব্রিটিশ প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের সিটি মিনিস্টার টিউলিপ সিদ্দিককে বরখাস্ত করতে নতুন করে চাপের মুখোমুখি হয়েছেন দেশটির প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টিউলিপের পারিবারিক সম্পর্ক ও দুর্নীতির অভিযোগে সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রীর প্রতি এই চাপ তৈরি হয়েছে। আর্থিক দুর্নীতির এক মামলায় বাংলাদেশে টিউলিপ সিদ্দিক ও তার খালা শেখ হাসিনা-সহ পরিবারের আরও

মালয়েশিয়ায় শ্রমিকদের জন্য মাল্টিপল ভিসা চায় বাংলাদেশ
মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশি শ্রমিকদের প্রয়োজনে দেশে ফেরা সহজ করার লক্ষ্যে একাধিক প্রবেশাধিকার (মাল্টিপল) ভিসা ইস্যু করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সোমবার (১৩ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মালয়েশিয়ার হাইকমিশনার মোহদ শুহাদা ওসমান সাক্ষাৎ করতে এলে তিনি এ আহ্বান জানান। গত বছরের মে মাসে নির্ধারিত সময়সীমার মধ্যে যেতে

গাজা থেকে সব সেনা সরিয়ে নেবে ইসরায়েল
ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে শিগগিরই নিজেদের সব সেনা প্রত্যাহার করবে ইসরায়েল। এ সংক্রান্ত একটি পরিকল্পনা অনুমোদন দিয়েছে দেশটির মন্ত্রিসভা। সম্প্রতি গাজার স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের সঙ্গে বন্দি বিনিময় আলোচনায় অগ্রগতি হওয়ার পর স্থানীয় সময় শনিবার এ অনুমোদন দেয় নেতানিয়াহু প্রশাসন। রোববার ইসরায়েলি দৈনিক হারেৎজ এক প্রতিবেদনে জানিয়েছে, আলোচনায় অগ্রগতির পর

এবার বাংলাদেশের ডেপুটি হাইকমিশনারকে তলব করল ভারত
বাংলাদেশ-ভারত সীমান্ত উত্তেজনা নিয়ে বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার নুরুল ইসলামকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এর আগে গতকাল রোববার এই ইস্যুতে ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছিল বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। সোমবার (১৩ জানুয়ারি) ভারতীয় গণমাধ্যম এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ভারত-বাংলাদেশ সীমান্তে বেড়া

ভারতীয় ভিসার নামে অর্থ হাতাচ্ছে প্রতারক দম্পতি
রাজশাহীতে ভিসা করে দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক দম্পতি। না বুঝে তাদের ফাঁদে পরে অর্থ খোয়ানোসহ হয়রানির শিকার হচ্ছেন অনেকেই। এই দম্পতি ভারতীয় ভিসা অনলাইনে আবেদন ও ভিসা পাইয়ে দেওয়ার নামে প্রতারণার দোকান খুলে বসেছে খোদ ভিসা আবেদন জমা দেওয়ার অফিসের গেটেই। রাজশাহী মহানগরীর বর্ণালী মোড়ে মরিয়ম টাওয়ারে






