
প্রবাসীদের জন্য কড়া নিয়ম করতে যাচ্ছে মালয়েশিয়া
বিদেশি কর্মীদের প্রফেশনাল বা কর্মভিসা পাওয়ার ক্ষেত্রে ন্যূনতম বেতনের সীমা উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে মালয়েশিয়া। আগামী জুন মাস থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে কিছু ক্ষেত্রে বেতনের শর্ত প্রায় দ্বিগুণ করা হয়েছে। একই সঙ্গে একজন বিদেশি কর্মীকে কোনো নিয়োগকর্তা কত দিন পর্যন্ত স্পনসর করতে পারবেন, তার ওপরও নির্দিষ্ট সময়সীমা বেঁধে

আমিরাতে ইরানি হামলার ভিডিও করে ৭০ বিদেশি নাগরিক গ্রেপ্তার
সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) ইরানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ছবি ও ভিডিও ধারণের অভিযোগে অন্তত ৭০ জন ব্রিটিশ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। দেশটির কঠোর জাতীয় নিরাপত্তা আইনের আওতায় এসব ব্যক্তির সর্বোচ্চ ১০ বছরের কারাদণ্ড হতে পারে বলে গভীর আশঙ্কা প্রকাশ করেছে যুক্তরাজ্যভিত্তিক দুটি মানবাধিকার সংস্থা। আজ রোববার (২৯ মার্চ) ইরানের

হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরও এখন আমাদের পূর্ণ নিয়ন্ত্রণে : ইরান
হরমুজ প্রণালির পাশাপাশি ওমান উপসাগরের পূর্ণ নিয়ন্ত্রণ ইরানের সামরিক বাহিনীর হাতে রয়েছে বলে দাবি করেছেন দেশটির নৌবাহিনীর একজন কমান্ডার। ওই অঞ্চলে মোতায়েনরত মার্কিন বাহিনীর বিরুদ্ধে কঠোর প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। ইরানি ওই কমান্ডার বলেছেন, ইরানের সামরিক বাহিনী

যুক্তরাষ্ট্র স্থল হামলা করলে আমিরাতকে তছনছ করে দেবো: ইরান
ইরানের বিরুদ্ধে চলমান সংঘাতে যুক্তরাষ্ট্রের সক্রিয় সহযোগী হিসেবে ভূমিকা রাখার অভিযোগে সংযুক্ত আরব আমিরাতকে কড়া হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ইরানের দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা সংবাদমাধ্যম মিডল ইস্ট আইকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে জানিয়েছেন, যুক্তরাষ্ট্র যদি আমিরাতের ভূখণ্ড ব্যবহার করে ইরানে কোনো ধরনের স্থল অভিযান চালায়, তবে পুরো আমিরাতকে তছনছ করে দেওয়া হবে।

নৌকায় গ্রিস যাওয়ার পথে ২২ জনের মৃত্যু, ১১ জনই সুনামগঞ্জের
লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে নৌকায় গ্রিসে যাওয়ার পথে ২২ জন অভিবাসনপ্রত্যাশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে অন্তত ১১ জন তরুণ বাংলাদেশের সুনামগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার বাসিন্দা। গতকাল শনিবার (২৮ মার্চ) সন্ধ্যার পর এই হৃদয়বিদারক খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে নিহতদের পরিবারের পক্ষ থেকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়। দালালের

বিমানের টয়লেটে মিলল ১৫৩ সোনার বার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তল্লাশি চালিয়ে ১৫৩টি সোনার বার উদ্ধার করা হয়েছে। আজ রোববার (২৯ মার্চ) বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও গোয়েন্দা সংস্থার সদস্যরা যৌথ অভিযান চালিয়ে এসব সোনা উদ্ধার করেন। উদ্ধার হওয়া এই সোনার মোট ওজন প্রায় ১৮ কেজি। বিমানবন্দর ও গোয়েন্দা সূত্র জানিয়েছে,

আজকের সোনার দাম (২৯ মার্চ)
সোনা বা স্বর্ণের অলংকার দীর্ঘকাল ধরে মানুষের কাছে আকর্ষণীয়। এটি একটি মূল্যবান ধাতু যা সৌন্দর্য, দীর্ঘস্থায়িত্ব এবং ঐতিহ্যের জন্য পরিচিত। বিবাহের আংটি, নেকলেস, কানের দুল, হার, ব্রেসলেট- স্বর্ণের অলংকার বিভিন্ন রুপে আমাদের জীবনে বিশেষ স্থান দখল করে আছে। বাজারে স্বর্ণের বিভিন্ন ক্যারেটের অলংকার পাওয়া যায়। যেমন – ১৮ ক্যারেট, ২১

ওমানি মুদ্রার আজকের রেট (২৯ মার্চ)
বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনকে দিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও বৃদ্ধি পেয়েছে। প্রবাসীরা জেনে নিন আজকের ওমানের টাকার রেট। শুধু তাই নয়, বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা নিয়মিত পাঠাচ্ছেন বৈদেশিক মুদ্রা। লেনদেনের সুবিধার্থে ওমানি রিয়ালসহ বিভিন্ন দেশের মুদ্রার সঙ্গে বাংলাদেশি টাকার

ইরানে আরও শক্তিশালী শাহেদ ড্রোন পাঠাচ্ছে রাশিয়া
ইউক্রেন যুদ্ধে ব্যবহৃত ইরানি শাহেদ ড্রোনের উন্নত ও শক্তিশালী সংস্করণ এখন খোদ ইরানেই পাঠাচ্ছে রাশিয়া। চলতি সপ্তাহে মার্কিন ও ইউরোপীয় কর্মকর্তারা বার্তা সংস্থা এপিকে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তাদের দেওয়া তথ্যমতে, শুরুতে রাশিয়ার ব্যবহৃত সাধারণ শাহেদ ড্রোনগুলোতে এখন অত্যাধুনিক প্রযুক্তি যুক্ত করে সেগুলোকে আরও প্রাণঘাতী করে তোলা হয়েছে। নতুন এই

মালয়েশিয়ায় বেতন কাঠামোতে বড় পরিবর্তন
স্থানীয়দের কর্মসংস্থান বৃদ্ধি এবং ২০৩৫ সালের মধ্যে শ্রমশক্তিতে বিদেশি কর্মীদের হার ৫ শতাংশে নামিয়ে আনার লক্ষ্যে পেশাদার বা প্রফেশনাল ভিসায় কঠোর বিধিনিষেধ আরোপ করেছে মালয়েশিয়া সরকার। চলতি বছরের ১ জুন থেকে কার্যকর হতে যাওয়া এই নতুন নিয়মে প্রফেশনাল ভিসার তিনটি ক্যাটাগরিতেই ন্যূনতম বেতনের সীমা একলাফে প্রায় দ্বিগুণ করা হয়েছে। সরকারের

