আকর্ষণীয় বেতন, প্রভিডেন্ট ফান্ড ও অন্যান্য সুযোগ-সুবিধাসহ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে প্রবাস টাইম। প্রতিষ্ঠানটিতে নিউজরুম এডিটর ও নিউজ প্রেজেন্টার পদে নিয়োগ দেওয়া হবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা অনলাইনে সহজেই আবেদন করতে পারবেন।
✦পদের নাম: নিউজরুম এডিটর
সংখ্যা: ০১ জন (ফুল টাইম)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা:
যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস।
আরও
দায়িত্বসমূহ ও প্রয়োজনীয় দক্ষতা:
১. সহজ ভাষায় মানসম্পন্ন প্রতিবেদন তৈরি করা
২. সমসাময়িক ঘটনা সম্পর্কে অবগত থাকা
৩. প্রবাসীদের ঘটনাপ্রবাহ সম্পর্কে আগ্রহ এবং জ্ঞান থাকতে হবে
৪. আন্তর্জাতিক সংবাদমাধ্যম এবং সোশ্যাল মিডিয়া থেকে সংবাদ খুঁজে বের করার দক্ষতা থাকা
৫. খবরের ধরন অনুযায়ী ভিডিও সম্পর্কে ধারণা থাকতে হবে
৬. বাংলা এবং ইংরেজি দুই ভাষাতেই দক্ষতা থাকতে হবে
৭. বাংলা ও ইংরেজিতে দ্রুত এবং সঠিক টাইপিংয়ে দক্ষতা থাকতে হবে
বেতন: আলোচনা সাপেক্ষে।
–
✦পদ: নিউজ প্রেজেন্টার
সংখ্যা: ১ জন (ফুল টাইম)
যোগ্যতা: যেকোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস বা অধ্যয়নরত। বাংলা ভাষায় শুদ্ধ উচ্চারণ ও বাচনভঙ্গিতে দক্ষতা থাকতে হবে। রাজনীতি ও প্রবাসী বিষয়ক খবর সম্পর্কে আগ্রহ ও জ্ঞান থাকতে হবে। সংবাদ মাধ্যমে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স: ন্যূনতম ২০ থেকে অনূর্ধ্ব ৩০ বছর।
বেতন: ২০,০০০ – ২৫,০০০ টাকা।
সুবিধা সমূহ:
মাস শেষ হওয়ার আগেই বেতন
প্রভিডেন্ড ফান্ড সুবিধা
সপ্তাহে ছুটি একদিন
উৎসব বোনাস: ২ টি (সর্বমোট বেতনের ৫০%)
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী।
কর্মস্থল: প্রবাস টাইম, এমজি টাওয়ার (৭ম তলা), ৩৮৯/বি, ডিআইটি রোড, পশ্চিম রামপুরা, ঢাকা।
আবেদন প্রক্রিয়া: জীবনবৃত্তান্ত পাঠাতে হবে career@probashtime.com ঠিকানায়।
আবেদনের শেষ তারিখ: ১৭ সেপ্টেম্বর, ২০২৫












