সর্বশেষ

সরকারি প্রতিষ্ঠানে চাকরি মিলবে ৪০ বছর বয়সেও!

সরকারি প্রতিষ্ঠানে চাকরি মিলবে ৪০ বছর বয়সেওCity ads Investment (1)

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে চার পদে ১৩ জনকে নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে কিছু ক্ষেত্রে আগ্রহী প্রার্থীর বয়স ৪০ বছর হলেও আবেদন করতে পারবেন।

আগ্রহীরা আগামী ১৪ মে বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়

পদের বিবরণ
চাকরির ধরন: অস্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
কর্মস্থল: ঢাকা
বয়স: ০১ এপ্রিল ২০২৫ তারিখ ১৮-৩২ বছর।

উল্লেখিত ১-৩ নং পদের জন্য বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।

আবেদনের নিয়ম: আগ্রহীরা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।

আবেদন ফি: টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১-৩ নং পদের জন্য ১১২ টাকা, ৪ নং পদের জন্য ৫৬ টাকা অফেরতযোগ্য হিসেবে ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।

আবেদন শুরু: ১৫ এপ্রিল ২০২৫ তারিখ সকাল ১০টা থেকে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ১৪ মে ২০২৫ তারিখ বিকেল ৫টা পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আরও দেখুন 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup