সর্বশেষ

‘ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের এখনই সময়’

‘ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কারের এখনই সময়’City ads Investment (1)

জাতিসংঘের সদস্যপদ থেকে ইসরাইলকে বহিষ্কারের সময় এখনই বলে মন্তব্য করেছেন ইরানের আইন ও আন্তর্জাতিক বিষয়ক উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি।

রোববার তেহরানে অনুষ্ঠিত ইসলামিক সহযোগিতা সংস্থা (ওআইসি) ও আরব লীগের পররাষ্ট্রমন্ত্রীদের যৌথ বৈঠকে তিনি এ মন্তব্য করেন।

সৌদি আরবকে এই বৈঠক আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে গারিবাবাদি বলেন, গাজা ও লেবাননের বর্তমান পরিস্থিতি মানবতার জন্য লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

তিনি উল্লেখ করেন যে, ফিলিস্তিনের জনগণ সাত দশকের বেশি সময় ধরে অবিচার ও আগ্রাসনের শিকার হয়ে তাদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত।

গারিবাবাদি আরও বলেন, ইসরাইলের শত্রুতামূলক কার্যক্রম জাতিসংঘের নীতি ও বৈধতার বিরুদ্ধে। জাতিসংঘের সনদ ছিঁড়ে ফেলা, মহাসচিবকে অবাঞ্ছিত ঘোষণা করা, জাতিসংঘের কর্মীদের হত্যা এবং আন্তর্জাতিক আদালতের রায়কে উপেক্ষা করার মতো পদক্ষেপের কারণে জাতিসংঘের সনদ, বিশেষ করে ২নং ধারা লঙ্ঘিত হয়েছে। তাই ইসরাইলকে জাতিসংঘ থেকে বহিষ্কার করার সময় এসেছে।

ইরানের এই কর্মকর্তা আরও বলেন, ইসরাইলের বিরুদ্ধে সম্পূর্ণ অস্ত্র, অর্থনীতি ও বাণিজ্যিক নিষেধাজ্ঞা প্রয়োগ করা উচিত এবং ফিলিস্তিনে দখলদারিত্বকে সমর্থনকারী সব প্রতিষ্ঠানের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা উচিত।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup