সর্বশেষ

‘বৈরুতে হাসপাতালের নিচে হিজবুল্লাহর বাঙ্কারের প্রমাণ মেলেনি’

‘বৈরুতে হাসপাতালের নিচে হিজবুল্লাহর বাঙ্কারের প্রমাণ মেলেনি’City ads Investment (1)

বৈরুতের সাহেল জেনারেল হাসপাতালের নিচে হিজবুল্লাহর অর্থ ও স্বর্ণ জমা রাখার ভূগর্ভস্থ কক্ষ থাকার কোনো প্রমাণ নেই বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব লয়েড অস্টিন। ওই হাসপাতালের নিচে হিজবুল্লাহর অর্থ জমার বাঙ্কার রয়েছে বলে ইসরায়েল সম্প্রতি যে দাবি করেছে তা প্রত্যাখ্যান করে এ কথা বলেন তিনি।

বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ তথ্য জানায় সংবাদমাধ্যম আল-জাজিরা।

প্রতিবেদনে বলা হয়, ইতালির রোমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে অস্টিন বলেন, আমরা এখন পর্যন্ত এমন কোনো (গোপন বাংকারের) প্রমাণ পাইনি। ইসরায়েলি কর্তৃপক্ষ আসলে সেখানে কী দেখতে পেয়েছে সে বিষয়ে আরও নিশ্চিত হতে আমরা তাদের সঙ্গে কাজ করছি।

এদিকে ইসরায়েলের দাবির বিষয়ে সাহেল হাসপাতালের পরিচালক ফাদি আলামেহ বার্তা সংস্থা রয়টার্সকে বলেছেন, ইসরায়েলের দাবি মিথ্যা এবং নিন্দনীয়।

বৈরুতের দক্ষিণ দাহিয়েহ শহরতলিতে অবস্থিত হাসপাতালটিকে মঙ্গলবার ইসরায়েলি বাহিনী লক্ষ্যবস্তুতে পরিণত করার আশঙ্কায় খালি করা হয়েছিল।

ইসরায়েলি সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, গত মাসে ইসরায়েলের হাতে নিহত হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ সাহেল হাসপাতালের অধীনে বাঙ্কারটি উদ্বোধন করেন। এখানে দীর্ঘ থাকার ব্যবস্থা রয়েছে।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup