Long Popup (2)
সর্বশেষ

ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল ব্রিটিশ এয়ারওয়েজের

ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল ব্রিটিশ এয়ারওয়েজেরProbashircityWebPopupUpdate

ব্রিটিশ এয়ারওয়েজ ইসরায়েলে সব ধরনের ফ্লাইট বাতিল করেছে। সংস্থাটি বলেছে, ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত তেল আবিবে সব ধরনের ফ্লাইট বন্ধ থাকবে।

এদিকে জার্মান এয়ারলাইন্স লুফথানসা জানিয়েছে, গাজা ও লেবাননে ইসরায়েলের যুদ্ধের মধ্যে তারা তেল আবিবে সকল ফ্লাইট স্থগিত করেছে। এই স্থগিতাদেশ আগামী ১০ নভেম্বর পর্যন্ত বহাল থাকবে।

সোমবার (২১ অক্টোবর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার উদ্ধৃতি দিয়ে লন্ডন থেকে এএফপি এ খবর জানিয়েছে।

ব্রিটিশ এয়ারওয়েজের এক মুখপাত্র ইসরায়েলি গণমাধ্যমকে এক ই-মেইল বার্তায় জানিয়েছেন, এই ঘোষণা আমাদের সেবা গ্রহীতাদের নিশ্চিন্ত করবে। তারা এই বিষয়ে নানা প্রশ্ন করে আসছিলেন এবং টিকেটের অর্থ ফেরত চাচ্ছিলেন।

গাজায় ও লেবাননে গত এক বছরেরও বেশি সময় সামরিক আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। সম্প্রতি এই হামলা আরো বেড়েছে। এতে লেবাননে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহসহ গ্রুপটির বেশ কয়েকজন শীর্ষ নেতা নিহত হন। চলতি সপ্তাহে ইসরায়েলি হামলায় গাজায় হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ার নিহত হন। ইসরায়েলের বিরামহীন হামলা ও শীর্ষ নেতাদের হত্যার জবাবে ইসরায়েলেও হামলা বাড়িয়েছে হিজবুল্লাহ।

এমন পরিস্থিতিতে গাজায় আবারও যুদ্ধ বিরতির উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এরইমধ্যে মধ্যপ্রাচ্যের উদ্দেশে যাত্রা করেছেন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। গাজায় ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর এটি মধ্যপ্রাচ্যে তার ১১তম সফর।

আলজাজিরার প্রতিবেদন অনুসারে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লিঙ্কেন এই সফরে যুদ্ধের অবসান এবং ফিলিস্তিনি জনগণের দুর্ভোগ কমানোর গুরুত্ব সম্পর্কে আঞ্চলিক নেতাদের সঙ্গে আলোচনা করবেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

ProbashircityWebPopupUpdate