সর্বশেষ

লেবাননের ৩ সেনা নিহতের ঘটনায় ক্ষমা চাইলো ইসরায়েলি বাহিনী

লেবাননের ৩ সেনা নিহতের ঘটনায় ক্ষমা চাইলো ইসরায়েলি বাহিনীCity ads Investment (1)

দক্ষিণ লেবাননে সেনাবাহিনীর গাড়িতে বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। এতে কমপক্ষে তিন সেনা সদস্য প্রাণ হারান। হামলার এ ঘটনায় দেশটির সামরিক বাহিনী ক্ষমা চেয়েছে।

লেবাননের সেনাবাহিনী জানায়, রোববার সীমান্তবর্তী গ্রাম আইন এবেলকে হানাইন শহরের সঙ্গে সংযোগকারী একটি সড়কে ইসরায়েলি বাহিনী তাদের গাড়িকে লক্ষ্য করে হামলা চালায়। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।

এই হামলার জন্য ক্ষমা চেয়ে সোমবার (২১ অক্টোবর) এক বিবৃতিতে ইসরাইলি বাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, লেবাননের সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে না ইসরায়েল। তাদের সেনারা বিশ্বাস করে যে তারা হিজবুল্লাহর একটি গাড়িকে লক্ষ্যবস্তু করছিল।

যদিও গত মাসে ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যে সর্বাত্মক যুদ্ধ শুরু হওয়ার পর থেকে অন্তত আটজন সেনা নিহত হয়েছেন।

এছাড়া গত বছরের অক্টোবরে যুদ্ধ শুরুর পর থেকে, ইসরায়েলি হামলায় লেবাননে দুই হাজার ৪৬৪ জন নিহত এবং সাড়ে ১১ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup