সর্বশেষ

বিমান চলাকালীন মাঝ আকাশে পাইলটের মৃত্যু

বিমান চলাকালীন মাঝ আকাশে পাইলটের মৃত্যুCity ads Investment (1)

টার্কিশ এয়ারলাইনসের একজন পাইলট ফ্লাইট চলাকালীন অসুস্থ হয়ে মারা গেছেন। এতে তুরস্কের জাতীয় এয়ারলাইনসের বিমানটি নিউ ইয়র্কে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। সংস্থাটি বুধবার এ তথ্য জানিয়েছে।

টার্কিশ এয়ারলাইনসের মুখপাত্র ইয়াহইয়া উস্তুন এক্সে জানান, স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় বিমানটি যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলের সিয়াটল শহর থেকে উড্ডয়ন করেছিল।
পরে ফ্লাইটটি নিউ ইয়র্কে ঘুরিয়ে নেওয়া হয় এবং সেখান থেকে যাত্রীদের তুরস্কে ফেরানোর ব্যবস্থা করা হয়।

মুখপাত্র লিখেছেন, ‘আমাদের এয়ারবাস ৩৫০…সিয়াটল থেকে ইস্তাম্বুলগামী টিকে২০৪ ফ্লাইটের পাইলট বিমান চলাকালীন অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিক চিকিৎসার প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর অন্য পাইলট ও কো-পাইলট জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন। তবে অবতরণের আগেই পাইলটের মৃত্যু।

৫৯ বছর বয়সী ক্যাপ্টেন ইলচিন পেলিভান ২০০৭ সাল থেকে টার্কিশ এয়ারলাইনসে কর্মরত ছিলেন। মার্চ মাসেও তিনি একটি স্বাস্থ্য পরীক্ষা পাস করেছিলেন, যেখানে তার কোনো শারীরিক সমস্যার ইঙ্গিত পাওয়া যায়নি বলে উস্তুন জানিয়েছেন।

এ ছাড়া ইয়াহইয়া উস্তুন টার্কিশ এয়ারলাইনস পরিবারের পক্ষ থেকে শোক প্রকাশ করে বলেন, ‘আমাদের ক্যাপ্টেনের আত্মার শান্তি কামনা করছি এবং তার শোকাহত পরিবার, সহকর্মী ও প্রিয়জনদের জন্য ধৈর্য ও শক্তির প্রার্থনা জানাচ্ছি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup