Long Popup (2)
সর্বশেষ

হঠাৎ আকাশে ড্রাগন উড়তে দেখল নগরবাসী

ImageProbashircityWebPopupUpdate

ভোরবেলার আকাশে হঠাৎ বিশালাকার এক ‘ড্রাগন’ উড়তে দেখে রীতিমতো হতবাক স্কটল্যান্ডের গ্লাসগো শহরের বাসিন্দারা। সকাল পৌনে ছয়টার দিকে কর্মস্থলে যাওয়ার পথে গাড়ি থেকেই এমন বিস্ময়কর দৃশ্য ক্যামেরাবন্দি করেন এসটিভি রেডিওর উপস্থাপক ইউয়েন ক্যামেরন। রিভার ক্লাইডের কাছে ওভিও হাইড্রোর ওপর দিয়ে উড়ে যাওয়া সেই দৃশ্যটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার পর মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’-এর প্রতিবেদন অনুযায়ী, আকাশে উড়ন্ত এই ড্রাগন দেখে নেটিজেনদের মধ্যে ব্যাপক কৌতূহল তৈরি হয় এবং অনলাইনে শুরু হয় নানা রসাত্মক আলোচনা।

তবে আকাশে ডানা মেলা এই ড্রাগনটি কোনো কাল্পনিক বা জীবন্ত প্রাণী নয়। মূলত এটি জনপ্রিয় টেলিভিশন সিরিজ ‘হাউস অব দ্য ড্রাগন’-এর চরিত্র ‘সিরাক্স’-এর আদলে তৈরি একটি উচ্চপ্রযুক্তির উড়ন্ত মডেল। জার্মানিভিত্তিক প্রতিষ্ঠান ‘এয়ারস্টেজ’-এর তৈরি প্রায় ১৩ কেজি ওজনের এই মডেলটিতে ব্যবহার করা হয়েছে কার্বন ফাইবার, বিশেষ ফোম এবং এর পায়ে লুকানো রয়েছে ছোট ইঞ্জিন। ফ্যান্টাসি সিরিজটির প্রচারণার অংশ হিসেবেই স্কটল্যান্ডের আকাশে এটিকে ওড়ানো হয়। এর আগে লন্ডনের আকাশেও এই উড়ন্ত ড্রাগনটি দেখা গিয়েছিল।

ড্রাগনটিকে আকাশে একেবারে বাস্তবসম্মতভাবে ওড়ানোর জন্য কয়েক মাসের গবেষণা ও নিখুঁত নকশার কাজ করেছে নির্মাতা প্রতিষ্ঠানটি। এর চালক ও পাইলট ডেনিস গুটোস্কি জানান, অত্যাধুনিক এই উড়ন্ত ড্রাগনটিতে ২৩টি যন্ত্রাংশ রয়েছে, যেগুলো পরস্পরের সঙ্গে যুক্ত হয়ে চমৎকারভাবে কাজ করে। এর লেজ, ডানা থেকে শুরু করে সবকিছুই নিয়ন্ত্রণ করা সম্ভব। রিমোট কন্ট্রোলড বা আরসি বিমান ওড়ানোর চেয়ে এই ড্রাগন ওড়ানো সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা উল্লেখ করে তিনি বলেন, এটিকে নিখুঁতভাবে আকাশে ভাসিয়ে রাখতে প্রচুর অনুশীলনের প্রয়োজন হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

ProbashircityWebPopupUpdate