সর্বশেষ

বিয়ের জন্য ‘সুন্দরী নারী’ না দিলে তুর্কি দূতাবাস বন্ধের হুমকি উগান্ডা সেনাপ্রধানের!

4Probashir city Popup 19 03

উগান্ডার সেনাপ্রধান ও প্রেসিডেন্টের ছেলে মুহুজি কাইনেরুগাবা তুরস্কের কাছে রীতিমতো অদ্ভুত এক দাবি করে বসেছেন। ক্ষতিপূরণ হিসেবে তিনি তুরস্কের কাছে ১০০ কোটি (১ বিলিয়ন) ডলার এবং দেশটির ‘সবচেয়ে সুন্দরী নারী’কে স্ত্রী হিসেবে চেয়েছেন। আগামী ৩০ দিনের মধ্যে এই দাবি পূরণ না হলে রাজধানী কাম্পালায় অবস্থিত তুরস্কের দূতাবাস বন্ধ করে দেওয়া এবং আঙ্কারার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করারও কড়া হুমকি দিয়েছেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া একাধিক পোস্টে কাইনেরুগাবা তাঁর এমন অভাবনীয় দাবির পেছনের যুক্তিও তুলে ধরেছেন। তাঁর অভিযোগ, বিগত দুই দশক ধরে সোমালিয়ায় নিরাপত্তা নিশ্চিতে উগান্ডা সবচেয়ে বড় ভূমিকা পালন করলেও, মোগাদিশুর বন্দর ও বিমানবন্দরসহ বিভিন্ন বড় প্রকল্প থেকে একচেটিয়া মুনাফা লুটছে তুরস্ক। এই ‘নিরাপত্তা লভ্যাংশ’ বা ক্ষতিপূরণ বাবদ তিনি আঙ্কারার কাছে ওই ১০০ কোটি ডলার পাওনা দাবি করেছেন।

বিতর্কিত এই উগান্ডান সেনাপ্রধান তাঁর পোস্টে স্পষ্ট ভাষায় হুঁশিয়ারি দিয়ে বলেছেন, তুরস্ক এই অর্থ পরিশোধে ব্যর্থ হলে তাদের দূতাবাস বন্ধ করে দেওয়া হবে। এমনকি এর পাল্টা ব্যবস্থা হিসেবে তুরস্কে থাকা উগান্ডার দূতাবাস বন্ধ হয়ে গেলেও তাঁর কোনো আক্ষেপ থাকবে না। দেশের নাগরিকদের তুরস্ক ভ্রমণ এড়িয়ে চলারও পরামর্শ দিয়েছেন তিনি। তুরস্ককে ইঙ্গিত করে কাইনেরুগাবা বলেন, যেসব বন্ধু পেছন থেকে ছুরিকাঘাত করে, তাদের কোনো প্রয়োজন নেই।

একই পোস্টে তিনি ইসরায়েলের প্রতি নিজের শক্ত সমর্থন ব্যক্ত করেছেন। পবিত্র ভূমি রক্ষায় প্রয়োজনে এক লাখ উগান্ডান সেনা পাঠাতে প্রস্তুত বলেও ঘোষণা দিয়েছেন তিনি। তবে কাইনেরুগাবার এমন বিতর্কিত ও হাস্যকর কাণ্ড এবারই প্রথম নয়। এর আগে ২০২২ সালে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনিকে বিয়ের প্রস্তাব দিয়ে এবং এর বিনিময়ে ১০০টি গরু উপহার দেওয়ার ঘোষণা দিয়ে তিনি বিশ্বজুড়ে ব্যাপক সমালোচনা ও আলোচনার জন্ম দিয়েছিলেন।

আরো দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03