সর্বশেষ

রাওয়ালপিন্ডিতে বিরল দৃশ্য: পাশাপাশি মার্কিন ও ইরানি বিমান

Bb4973ad eb47 4d66 8199 9ae31a1393ab (1)Probashir city Popup 19 03

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে শান্তি আলোচনায় অংশ নিতে দুই দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিদল পৌঁছানোর পর এক বিরল দৃশ্য দেখা গেছে। দেশটির নূর খান বিমানঘাঁটিতে মার্কিন বিমানবাহিনীর ‘এয়ারফোর্স টু’ ও ইরানের ‘মেরাজ এয়ারলাইনস’–এর দুটি উড়োজাহাজ পাশাপাশি পার্ক করা অবস্থায় দেখা যায়।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ছবিতে এই দৃশ্য ধরা পড়ে। এক্সে (সাবেক টুইটার) একজন ব্যবহারকারী ছবিটি শেয়ার করে মার্কিন ও ইরানি উড়োজাহাজের এমন সহাবস্থানকে একটি ‘অস্বাভাবিক দৃশ্য’ বলে উল্লেখ করেছেন। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিরসনে দুই দেশের প্রতিনিধিরা যখন অত্যন্ত গুরুত্বপূর্ণ এক আলোচনায় বসতে যাচ্ছেন, ঠিক তখনই এমন প্রতীকী দৃশ্য সামনে এল।

সংবাদমাধ্যম পাক অবজার্ভারের খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে মার্কিন প্রতিনিধিদল এবং পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের নেতৃত্বে ইরানি প্রতিনিধিদল পাকিস্তানে পৌঁছেছে। ইসলামাবাদে অনুষ্ঠিত হতে যাওয়া এই শান্তি আলোচনা ঘিরে বিশ্বজুড়ে এখন ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।

নূর খান বিমানঘাঁটিতে দুই দেশের প্রতিনিধিদলকে স্বাগত জানান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার এবং সেনাপ্রধান ও চিফ অব ডিফেন্স ফোর্সেস (সিডিএফ) ফিল্ড মার্শাল আসিম মুনির। এক বিবৃতিতে উপপ্রধানমন্ত্রী ইসহাক দার আঞ্চলিক ও বৈশ্বিক শান্তি এবং স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, উভয় পক্ষই গঠনমূলক আলোচনায় অংশ নেবে। একই সঙ্গে চলমান এই সংঘাতের একটি দীর্ঘস্থায়ী ও টেকসই সমাধান খুঁজে পেতে পাকিস্তান তাদের মধ্যস্থতা ও সহযোগিতা অব্যাহত রাখবে বলেও পুনর্ব্যক্ত করেন তিনি।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন [email protected] মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03