পাকিস্তানের মধ্যস্থতায় দুই সপ্তাহের একটি যুদ্ধবিরতি চুক্তিতে আনুষ্ঠানিকভাবে সম্মতি জানিয়েছে ইরান। দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ ইতিমধ্যে এই চুক্তির চূড়ান্ত অনুমোদন দিয়েছে। ইরানের সংবাদমাধ্যম মেহর নিউজ এজেন্সিতে প্রকাশিত এক বিবৃতির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে।
ওই বিবৃতিতে বলা হয়েছে, ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনির সম্মতিক্রমেই এই যুদ্ধবিরতি চুক্তিটি সম্পন্ন হয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদ এই চুক্তিকে ‘ইরানের বিজয়’ হিসেবে আখ্যায়িত করেছে। সেই সঙ্গে জানানো হয়েছে, একটি স্থায়ী চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে আগামী দিনগুলোতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের মধ্যে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হবে।
আরও









