সর্বশেষ

যুদ্ধবিরতি ও ইরান যুদ্ধ থেকে সরে আসা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন ট্রাম্প

1739447697 4f07272bd9f75b310a911c200f3a978bProbashir city Popup 19 03

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত ওয়াশিংটন এই প্রস্তাব কোনোভাবেই বিবেচনা করবে না। আজ বুধবার (১ এপ্রিল) সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জানান, ইরানকে ঘিরে চলমান সামরিক সংঘাত থেকে যুক্তরাষ্ট্র খুব শিগগিরই নিজেদের সরিয়ে নেবে। তবে উদ্ভূত পরিস্থিতিতে প্রয়োজন হলে ভবিষ্যতে দেশটিতে সীমিত ও সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হামলা চালানোর বিকল্পও খোলা রাখছেন তিনি। জাতির উদ্দেশে দেওয়া ভাষণের কয়েক ঘণ্টা আগে ট্রাম্প এই মন্তব্য করেন। ধারণা করা হচ্ছে, ওই ভাষণে তিনি সামরিক জোট ন্যাটো থেকে যুক্তরাষ্ট্রের বেরিয়ে যাওয়ার বিষয়টিও উত্থাপন করতে পারেন।

এর আগে নিজের প্রতিষ্ঠিত সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক বার্তায় ট্রাম্প লেখেন, ‘ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন!’ হরমুজ প্রণালি উন্মুক্ত করার শর্ত জুড়ে দিয়ে ওই পোস্টে তিনি আরও বলেন, ‘হরমুজ প্রণালি যখন সবার জন্য উন্মুক্ত, অবাধ ও বাধাহীন হবে, কেবল তখনই আমরা এই প্রস্তাব বিবেচনা করব। তার আগপর্যন্ত আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে, প্রাচীন প্রস্তর যুগে পাঠিয়ে দেব।’

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এমন দাবি করা হলেও যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে তেহরানের কাছ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি অন্য কোনো স্বাধীন ও নিরপেক্ষ সূত্রের মাধ্যমেও ট্রাম্পের এই দাবির সত্যতা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি সংবাদমাধ্যমগুলো।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03