সর্বশেষ

আজ ঈদুল ফিতর উদযাপন করছে ৩ দেশ

Eid pictureCity ads Investment (1)

গতকাল বুধবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ঈদুল ফিতর উদ্‌যাপন করছে আফগানিস্তান, নাইজার ও মালি। অন্যদিকে মধ্যপ্রাচ্যসহ বিশ্বের বেশ কয়েকটি দেশে গতকাল চাঁদ দেখা না যাওয়ায় সেখানে আজ ৩০ রোজা পূর্ণ হচ্ছে। ফলে ওই দেশগুলোতে আগামীকাল শুক্রবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বলে আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

আগামীকাল শুক্রবার যেসব দেশে ঈদ উদ্‌যাপিত হবে তার মধ্যে রয়েছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার, কুয়েত, লেবানন, ফিলিস্তিন, ইয়েমেন ও ইরাক। মধ্যপ্রাচ্যের এসব দেশ ছাড়াও আফ্রিকার সুদান, জিবুতি, সোমালিয়া, উগান্ডা, নাইজেরিয়া, চাদ, গাম্বিয়া, গিনি, বেনিন, সেনেগাল ও ক্যামেরুন শুক্রবার ঈদুল ফিতর উদ্‌যাপনের ঘোষণা দিয়েছে। এ ছাড়া মালদ্বীপেও একই দিনে মুসলমানদের অন্যতম প্রধান এই ধর্মীয় উৎসব পালিত হবে।

এদিকে জ্যোতির্বিজ্ঞানের হিসাবনিকাশ ও পর্যবেক্ষণের ওপর ভিত্তি করে তুরস্ক ও অস্ট্রেলিয়া ইতিমধ্যে আগামীকাল শুক্রবারকে ঈদের দিন হিসেবে চূড়ান্তভাবে নিশ্চিত করেছে। তবে ভিন্ন চিত্র দেখা গেছে সিঙ্গাপুরে। দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ঘোষণায় জানিয়েছে, আজ বৃহস্পতিবার চাঁদ দেখার কোনো বৈজ্ঞানিক সম্ভাবনা না থাকায় সেখানে আগামী শনিবার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে।

অন্যদিকে আজ বৃহস্পতিবার সন্ধ্যায় পবিত্র শাওয়াল মাসের চাঁদ দেখার আনুষ্ঠানিক প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ, ভারত ও পাকিস্তান। এসব দেশে আজ চাঁদ দেখা গেলে শুক্রবার, অন্যথায় শনিবার ঈদ উদ্‌যাপিত হবে। একই তালিকায় আরও রয়েছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ব্রুনাই, ইরান, ওমান, জর্ডান, সিরিয়া, মিসর, লিবিয়া, তিউনিসিয়া, আলজেরিয়া, মরক্কো ও মৌরিতানিয়া। মূলত ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর নির্ভর করেই বিশ্বের বিভিন্ন প্রান্তে এভাবে ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদ্‌যাপিত হচ্ছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup 19 03