সর্বশেষ

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে এবার ক্ষেপণাস্ত্র ছুড়ল উত্তর কোরিয়া

Binodon69.com kimProbashir city Popup 19 03

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির মাঝেই নিজেদের তৈরি নতুন একটি ডেস্ট্রয়ার থেকে পরীক্ষামূলকভাবে ক্রুজ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ করেছে উত্তর কোরিয়া। দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন নিজে উপস্থিত থেকে এই উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে উত্তর কোরিয়ার সরকারি বার্তাসংস্থা কেসিএনএর বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

কেসিএনএর ওই প্রতিবেদনে বলা হয়, উত্তর কোরিয়ার নৌবাহিনীর নিজস্ব প্রযুক্তিতে তৈরি ৫০০ টন ওজনের এই নতুন ডেস্ট্রয়ার জাহাজটির নাম দেওয়া হয়েছে ‘চো হিওন’। গত বুধবার দেশটির নাম্পো শিপইয়ার্ড থেকে যাত্রা শুরু করে পশ্চিম উপকূলে পৌঁছানোর পর জাহাজটি থেকে সফলভাবে ওই ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয়।

জাহাজটির যাত্রা শুরুর আগে দেওয়া এক সংক্ষিপ্ত ভাষণে কিম জং উন বলেন, পানির নিচে এবং ওপর থেকে সমানতালে আঘাত হানার সক্ষমতা উত্তর কোরিয়ার নৌবাহিনী খুব শিগগিরই অর্জন করবে। নৌবাহিনীকে পারমাণবিক অস্ত্রে সজ্জিত করার পরিকল্পনা ইতিমধ্যে অনেক দূর এগিয়েছে উল্লেখ করে তিনি আরও বলেন, নৌ প্রতিরক্ষায় সম্প্রতি যেসব সাফল্য এসেছে, তা দেশের সামুদ্রিক সার্বভৌমত্ব রক্ষা ব্যবস্থায় এমন এক আমূল পরিবর্তন এনেছে, যা গত ৫০ বছরেও সম্ভব হয়নি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03