সর্বশেষ

স্থল হামলার হুমকি যুক্তরাষ্ট্রের: লারিজানি বললেন, ‘আসো তোমাদের জন্যই অপেক্ষা করছি’

Ali Larijani secretary of supreme national security council tehran novemberProbashir city Popup 19 03

সম্ভাব্য মার্কিন স্থল হামলার হুমকির কড়া জবাব দিয়েছে ইরান। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের প্রধান আলী লারিজানি যুক্তরাষ্ট্রকে উদ্দেশ করে এক কঠোর বার্তায় বলেছেন, ‘আসো, আমরা তোমাদের জন্যই অপেক্ষা করছি।’

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। ওই পোস্টে আলী লারিজানি লেখেন, কিছু মার্কিন কর্মকর্তা দাবি করেছেন যে তাঁরা কয়েক হাজার সেনা নিয়ে স্থলপথে ইরানের ভূখণ্ডে প্রবেশ করতে চান। তাঁদের উদ্দেশে তিনি বলেন, রুহুল্লাহ খোমেনি ও আলী খামেনির সাহসী সন্তানেরা এই মার্কিন সেনাদের জন্যই অপেক্ষায় আছে। দুর্নীতিগ্রস্ত সেই মার্কিন কর্মকর্তাদের হাজার হাজার সেনাকে হত্যা ও বন্দি করে লজ্জিত করার জন্য ইরান সম্পূর্ণ প্রস্তুত বলে তিনি মন্তব্য করেন।

দম্ভোক্তি করে দেওয়া ওই পোস্টের শুরুতেই যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে ইঙ্গিত করে তিনি আরও লেখেন, ইরানের পবিত্র ভূমি নরকের দাসদের জন্য কোনো জায়গা নয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03