সর্বশেষ

দক্ষিণ কোরিয়ায় সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

1770618060 4081a3fe86ba605e7461e071b53c1e82City ads Investment (1)

দক্ষিণ কোরিয়ার উত্তরাঞ্চলীয় গাপইয়ং কাউন্টিতে প্রশিক্ষণ মহড়ার সময় সেনাবাহিনীর একটি এএইচ-ওয়ানএস কোবরা হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই ক্রু সদস্য নিহত হয়েছেন। সোমবার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সকাল ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সামরিক বাহিনীর বরাতে জানিয়েছে রয়টার্স।

সেনাবাহিনীর তথ্যানুযায়ী, দুর্ঘটনার পর হেলিকপ্টারটিতে থাকা দুই ক্রু সদস্যকে গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকেরা পরে তাদের মৃত ঘোষণা করেন।

প্রাথমিকভাবে জানা গেছে, দুর্ঘটনার সময় হেলিকপ্টারটি ‘ইঞ্জিন সচল রেখে জরুরি অবতরণ’ (ইমার্জেন্সি ল্যান্ডিং উইথ রানিং ইঞ্জিন)–সংক্রান্ত একটি কৌশলগত অনুশীলনে অংশ নিচ্ছিল। প্রশিক্ষণ চলাকালীনই হেলিকপ্টারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভূপাতিত হয়।

দুর্ঘটনার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত না হলেও সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে সেনাবাহিনী বহরে থাকা সব এএইচ-ওয়ানএস হেলিকপ্টারের উড্ডয়ন সাময়িকভাবে স্থগিত করেছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

সামরিক সূত্রগুলো আরও জানিয়েছে, এএইচ-ওয়ানএস কোবরা মডেলটি তুলনামূলক পুরোনো হওয়ায় এগুলো পর্যায়ক্রমে অবসরে পাঠানোর প্রক্রিয়াও চলছিল। তদন্ত প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে কর্তৃপক্ষ ইঙ্গিত দিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup