সর্বশেষ

যাত্রীদের সুখবর দিল এমিরেটস এয়ারলাইনস

EmiratesProbashir city Popup 19 03

ধর্মীয় দায়িত্ব পালনে আকাশপথে যাত্রীরা যাতে ভোগান্তিতে না পড়েন, সে লক্ষ্যেই নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় নতুন মাদুরটি আরও মোটা, আরামদায়ক এবং ভাঁজ করে বহনযোগ্য, যা যাত্রীদের জন্য ব্যবহারে সুবিধা এনে দেবে।

এয়ারলাইনসটি জানায়, বর্তমানে তাদের বহরে থাকা সব ফ্লাইটেই এই পকেট সাইজের নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা ফ্লাইট চলাকালে প্রয়োজনে কেবিন ক্রুর কাছে অনুরোধ করলে সঙ্গে সঙ্গে মাদুরটি সরবরাহ করা হবে। বিশেষত দীর্ঘ দূরত্বের যাত্রায়, যেখানে নামাজের সময় ফ্লাইটের মধ্যেই পড়ে যায়, সেখানে এই সুবিধা অত্যন্ত কার্যকর হবে বলে মনে করছে এমিরেটস।

এমিরেটসের মুখপাত্র জানিয়েছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস ও ইকোনমি—সব শ্রেণির যাত্রীর জন্যই সমভাবে প্রযোজ্য এই সুবিধা। ধর্মপ্রাণ মুসলিম যাত্রীদের আরাম ও সুবিধা নিশ্চিত করার অংশ হিসেবেই নতুন এই উদ্যোগ চালু করা হয়েছে বলে জানায় এয়ারলাইনসটি।

এছাড়া, ফ্লাইটভিত্তিক অন্যান্য সুবিধার পাশাপাশি ইসলামী অনুশাসন পালনকারী যাত্রীরা যাতে নিরবচ্ছিন্নভাবে ইবাদত করতে পারেন, সে দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে প্রতিষ্ঠানটি। এ কারণে নতুন মাদুরের গুণগত মান ও ব্যবহারযোগ্যতা উন্নত করা হয়েছে।

সূত্র: দ্য ইসলামিক ইনফরমেশন

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03