সর্বশেষ

জরুরি অবতরণকালে বিমান বিধ্বস্ত, তিনজন ছাড়া সব আরোহী নিহত

Plane crashes during emergency landing, killing all but three on boardProbashir city Popup 19 03

মেক্সিকোর মধ্যাঞ্চলে জরুরি অবতরণের সময় একটি ব্যক্তিমালিকানাধীন বিমান বিধ্বস্ত হয়ে বড় ধরনের প্রাণহানি ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, সোমবার সান মাতেও আতেনকো এলাকায় সংঘটিত এ দুর্ঘটনায় অন্তত সাতজন নিহত হয়েছেন। দুর্ঘটনা থেকে মাত্র তিনজন আরোহী জীবিত উদ্ধার হয়েছেন বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেক্সিকো স্টেট সিভিল প্রোটেকশনের সমন্বয়ক আদ্রিয়ান হার্নান্দেজ জানান, আকাপুলকো থেকে টোলুকাগামী ছোট আকারের জেটটি শিল্পাঞ্চল সান মাতেও আতেনকোতে একটি ফুটবল মাঠে জরুরি অবতরণের চেষ্টা করছিল। কিন্তু অবতরণের সময় বিমানটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি কারখানার ধাতব ছাদে আঘাত হানে এবং সাথে সাথে আগুন ধরে যায়।

বিমানটিতে মোট ১০ জন আরোহী—৮ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্য—ছিলেন। দুর্ঘটনার কয়েক ঘণ্টা পর পর্যন্ত উদ্ধারকর্মীরা সাতজনের মরদেহ উদ্ধার করতে সক্ষম হন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

মেক্সিকো সিটি থেকে প্রায় ৫০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত সান মাতেও আতেনকো টোলুকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে। দুর্ঘটনার পর ছড়িয়ে পড়া আগুনের কারণে আশপাশের এলাকা থেকে প্রায় ১৩০ জন মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন এলাকার মেয়র আনা মুনিস।

কর্তৃপক্ষ বলেছে, দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে এবং ব্ল্যাক বক্স সংগ্রহসহ সব ধরনের প্রযুক্তিগত আলামত পরীক্ষা করা হচ্ছে, যাতে জরুরি অবতরণের সিদ্ধান্ত ও যান্ত্রিক ত্রুটি সম্পর্কে আরও সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03