সর্বশেষ

রাশিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, আরোহীদের সবাই নিহত

Military plane crashes in Russia, all on board feared deadProbashir city Popup 19 03

রাশিয়ার ইভানোভো অঞ্চলে একটি সামরিক পরিবহন বিমান বিধ্বস্ত হয়েছে। ঘটনায় বিমানে থাকা কেউ বেঁচে নেই বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার (৯ ডিসেম্বর) স্থানীয় সময় একটি পরীক্ষামূলক উড্ডয়নের সময় আন্তোনভ আন–২২ মডেলের ভারী পরিবহন বিমানটি দুর্ঘটনায় পড়ে। বুধবার স্থানীয় টেলিভিশনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ খবর প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, রাজধানী মস্কোর উত্তর-পূর্বে অবস্থিত ইভানোভো অঞ্চলে বিমানটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মাটিতে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণ এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। শুরুতে সরকার বা সংশ্লিষ্ট সংস্থা কোনো বিবরণ প্রকাশ না করলেও রুশ সংবাদ সংস্থা তাস জানায়, বিমানে সাতজন ক্রু সদস্য ছিলেন।

Db3199f5893a26d18b38fff3cc848a96da83104e44834ed6

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বিমানটিতে কিছু প্রযুক্তিগত মেরামতের কাজ শেষ হওয়ার পর পরীক্ষামূলক উড্ডয়ন পরিচালনা করা হচ্ছিল। উড্ডয়নের কিছু সময় পরই জরুরি পরিস্থিতি তৈরি হয়। তাৎক্ষণিকভাবে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে এবং দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ দুর্ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনো নিশ্চিত না হলেও স্থানীয় গণমাধ্যম ও উদ্ধারকর্মীদের বরাতে মনে করা হচ্ছে, বিমানে থাকা কেউই জীবিত নেই। দুর্ঘটনাস্থল থেকে ধোঁয়া ওঠা ও ধ্বংসস্তূপের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

রাশিয়ার সাম্প্রতিক সামরিক বিমান দুর্ঘটনাগুলোর ধারাবাহিকতায় এই ঘটনা নতুন উদ্বেগ সৃষ্টি করেছে। তদন্তে দুর্ঘটনার কারণ নির্ণয়ের পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup 19 03
Probashir city Squre Popup 19 03