সর্বশেষ

গাজায় টানেলে ইসরাইলের অভিযানে ৪০ হামাস যোদ্ধা নিহত

40 Hamas fighters killed in Israeli raid on Gaza tunnelCity ads Investment (1)

গাজা উপত্যকার রাফাহ সীমান্তের কাছে টানেল নেটওয়ার্কে ইসরাইলের সাম্প্রতিক সামরিক অভিযানে অন্তত ৪০ জনের বেশি হামাস যোদ্ধা নিহত হয়েছে বলে জানিয়েছে ইসরাইলি সেনাবাহিনী। রোববার প্রকাশিত এক বিবৃতিতে সেনাবাহিনী জানায়, দক্ষিণ গাজায় টানেলগুলোতে আশ্রয় নেওয়া যোদ্ধাদের লক্ষ্য করেই গত সপ্তাহে এ অভিযান পরিচালনা করা হয়। খবর জিও নিউজের।

এর আগে শনিবার ইসরাইল দাবি করে, টানেল থেকে বেরিয়ে আসা আরও চার হামাস সদস্যকে তারা গুলি করে হত্যা করেছে। গত ৪০ দিন ধরে ইসরাইলি বাহিনী পূর্ব রাফাহ এলাকায় ব্যাপক তৎপরতা চালাচ্ছে এবং টানেল ধ্বংসে বিশেষ জোর দিচ্ছে।

সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, রাফাহর ভূগর্ভস্থ রুটগুলো হামাসের অন্যতম শক্ত অবস্থান। এসব টানেল ভেঙে ফেলা এবং সেখানে থাকা যোদ্ধাদের নির্মূল করাই বর্তমান অভিযানের মূল লক্ষ্য। গত সপ্তাহে পরিচালিত হামলায় টানেলসংক্রান্ত অবকাঠামোরও উল্লেখযোগ্য অংশ ধ্বংস হয়েছে বলে দাবি করা হয়েছে।

এদিকে, দক্ষিণ গাজায় হামাসের টানেল নেটওয়ার্কে থাকা যোদ্ধাদের নিয়ে মধ্যস্থতাকারী দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে বলে বৃহস্পতিবার একাধিক সূত্র এএফপিকে জানিয়েছে। হামাসও প্রথমবারের মতো বুধবার স্বীকার করে জানায় যে, পরিস্থিতি জটিল হয়ে ওঠায় মধ্যস্থতাকারীরা ইসরাইলের কাছে নিরাপদ পথ নিশ্চিতের জন্য চাপ প্রয়োগ করুক—এমন আহ্বান জানিয়েছে সংগঠনটি।

গাজা পরিস্থিতি নতুন করে উত্তেজনা তৈরি করায় চলমান যুদ্ধবিরতির ভবিষ্যত নিয়েও অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন।\

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup